Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ছবি তুলতে গিয়ে আত্রেয়ীর জলে

ছবি তুলতে গিয়ে আত্রেয়ীর জলে
  • ৩০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পতিরাম: পিকনিকে গিয়ে ছবি তোলার সময় সাঁকোর একটি অংশ ভেঙে আত্রেয়ীর জলে পড়ে গেলেন কয়েকজন। ঘটনায় শোরগোল বালুরঘাটের ডাঙ্গি ফরেস্টের কাছে। দ্রুত নৌকা নিয়ে পুলিস ও স্থানীয়রা ওই যুবক, যুবতীদের উদ্ধার করেন। নদীতে জল বেশি না থাকায় বড় বিপদ হয়নি। তবে এক যুবকের মোবাইল হারিয়ে গিয়েছে। বালুরঘাট থানার পুলিস জানিয়েছে, ওই এলাকায় বাড়তি নজরদারি চালানো হবে। স্থানীয় ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান নীলিমা বর্মন বলেন, যারা ওই সাঁকোটি বানিয়েছে, তাদের খবর দেওয়া হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ