Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

বাইরে বন্দুকবাজের তাণ্ডব, পড়ুয়াদের বাঁচাল চুইংগাম

বাইরে বন্দুকবাজের তাণ্ডব, পড়ুয়াদের বাঁচাল চুইংগাম
  • ২০ এপ্রিল, ২০২৫ ১৬:০৪
Prefer us on Google

তালাহাসি: ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটি চত্বরে তখন তাণ্ডব চালাচ্ছে বন্দুকবাজ। বাইরে গুলির আওয়াজ। আর ক্লাসরুমের ভিতরে প্রাণ বাঁচানোর চেষ্টা চালাচ্ছেন কয়েকজন পড়ুয়া। বাইরে থেকে দেখতে পেলেই ভিতরে চলে আসবে আততায়ী। এই পরিস্থিতিতে কাগজ দিয়ে জানালা ঢেকে দিতে বলেছিলেন শিক্ষক। কিন্তু হাতের কাছে সেলোটেপ ছিল না। কাজেই চুইংগাম দিয়েই ওই কাজ করলেন পড়ুয়ারা।  বৃহস্পতিবার এভাবেই বন্দুকবাজের হাত থেকে নিজেদের বাঁচালেন তাঁরা। 

Advertisement

সংবাদমাধ্যমকে সেই রুদ্ধশ্বাস কাহিনি শুনিয়েছেন জেফরি লাফ্রে নামে এক পড়ুয়া। তিনি বলেন,  হামলার সময় ক্লাসরুমে লুকনোর চেষ্টা করছিলেন কয়েকজন পড়ুয়া। তখন তাঁদের শিক্ষক জানালা কাগজ দিয়ে ঢেকে দিতে বলেন। কাগজ ছিল। কিন্তু সেলোটেপ বা আঠা পাওয়া যায়নি। ওই সময় কয়েকজন পড়ুয়া সঙ্গে থাকা চুইংগাম চিবিয়ে সেগুলি দিয়ে জানালায় কাগজ আটকে দেন। ক্লাসরুমের ভিতরে নজর না পড়ায় বন্দুকবাজ আর সেদিকে আসেনি। জেফরির কথায়, ‘কাগজ আটকানোর জন্য টেপ চাইছিলেন শিক্ষক। কিন্তু কারও কাছেই তা ছিল না। অবশেষে চুইং গাম চিবিয়ে কাগজ লাগাতে হয়েছে।’
মৃত্যুর হাত থেকে বেঁচে ফেরার আরও একটি কাহিনি শুনিয়েছেন জখম ছাত্রী ম্যাডিসন আসকিন্স। তিনি বলেন, ‘বন্ধুর সঙ্গে ইউনিয়ন বিল্ডিংয়ের কাছে ঘুরছিলাম। তখনই গুলি লাগে। সঙ্গে সঙ্গে মাটিতে শুয়ে পড়ি। চোখ বন্ধ করে মরার ভান করি। যন্ত্রণা সত্ত্বেও নিঃশ্বাস বন্ধ করে রেখেছিলাম। বেঁচে আছি টের পেলেই আবার আততায়ী আবার গুলি চালাত।’ বৃহস্পতিবারের এই ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। আহত আরও পাঁচ। পুলিসের পাল্টা গুলিতে জখম হয়েছে আততায়ী ফিনিক্স ইকনের।

Advertisement
সম্পর্কিত সংবাদ