


আমেদাবাদ: প্লে-অফের আশা শেষ চেন্নাই সুপার কিংসের। বৃহস্পতিবার আমেদাবাদে গুজরাত টাইটান্সের কাছে ৮৯ রানে হেরে স্বপ্নভঙ্গ হল হলুদ জার্সিধারীদের। এদিন টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে গুজরাত তোলে ৪ উইকেটে ২২৯। সৌজন্যে, সাই সুদর্শন (৮৪), শুভমান গিল (৬৪) ও জস বাটলারের (অপরাজিত ৫৭) অর্ধশতরান। জবাবে ১৩.৪ ওভারে ১৪০ রানেই গুটিয়ে যায় চেন্নাই। গুজরাতের হয়ে সিরাজ, রাবাডা ও রশিদ খান তিনটি করে উইকেট নিয়েছেন। উল্লেখ্য, এই হারের পর টেবিলে সপ্তম স্থানে থাকা চেন্নাইয়ের ১৪ ম্যাচে সংগ্রহ ১২ পয়েন্ট।