Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

বৈভব ঝড়ে উড়ে গেল চেন্নাই সুপার কিংস, হারল ৮ উইকেটে

চেন্নাইকে ৮ উইকেটে হারাল রাজস্থান। আজ, সোমবার আইপিএলের তৃতীয় ম্যাচে গুয়াহাটির স্টেডিয়ামে মুখোমুখি হয় চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালস।

বৈভব ঝড়ে উড়ে গেল চেন্নাই সুপার কিংস, হারল ৮ উইকেটে
  • ৩০ মার্চ, ২০২৬ ২২:০৩
Prefer us on Google

গুয়াহাটি, ৩০ মার্চ: চেন্নাইকে ৮ উইকেটে হারাল রাজস্থান। আজ, সোমবার আইপিএলের তৃতীয় ম্যাচে গুয়াহাটির স্টেডিয়ামে মুখোমুখি হয় চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালস। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রাজস্থানের অধিনায়ক রিয়ান পরাগ। ব্যাট করতে নেমে প্রথম থেকেই বিপর্যয়ের মুখে পড়ে ঋতুরাজের দল। স্যামসন ৬ রানে, শিবম দুবে ৬ রানে, আয়ুশ ০ এবং ম্যাথু শর্ট ২ রানে আউট হন। অধিনায়ক গায়কওয়াড়ও করেন মাত্র ৬ রান। একট সময় মনে হচ্ছিল চেন্নাই আদৌ ১০০-র গণ্ডি পেরোতে পারবে তো? সুপার কিংসের হয়ে কিছুটা লড়াই দেওয়ার চেষ্টা করেন সরফরাজ (১৭) এবং কার্তিক শর্মা (১৮)। দলের হয়ে সর্বোচ্চ রান করেন জেমি ওভারটন (৪৩)। কিন্তু শেষে নির্ধারিত ২০ ওভারের আগেই অলআউট হয়ে যায় চেন্নাই। ১৯.৪ ওভারে করে ১২৭ রান।

Advertisement

সামান্য রানের টার্গেট নিয়ে জয়ের জন্য খেলতে নামে রাজস্থান। শুরু থেকে ঝোড়ো ব্যাটিং শুরু করে তারা। ১৭ বলে ৫২ রান করেন বৈভব সূর্যবংশী। তাঁকে যোগ্য সঙ্গত দেন যশস্বী জয়সওয়াল। অপরাজিত থাকেন ৩৮ রানে। ১৪ রানে অপরাজিত থাকেন অধিনায়ক রিয়ান। মাত্র ১২.১ ওভারে ১২৮ রান করে জয়ে পকেটে পুরে ফেলে টিম রাজস্থান।

Advertisement
সম্পর্কিত সংবাদ