চেন্নাই: ফের হার চেন্নাই সুপার কিংসের। এই নিয়ে টানা ৫ ম্যাচে হারল ধোনি বাহিনী। আইপিএল-এর ৪৯তম ম্যাচে বুধবার মুখোমুখি হয় চেন্নাই সুপার কিংস ও পাঞ্জাব কিংস। চেন্নাইতে খেলা এই ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় পাঞ্জাব। প্রথম ব্যাট করতে নেমে শ্রেয়সদের ১৯১ রানের লক্ষ্য ছুড়ে দেয় ধোনিরা। চেন্নাইয়ের হয়ে সর্বোচ্চ ৮৮ রান করেন স্যাম কুরান। জবাবে ব্যাট করতে নেমে ৪ উইকেট হাতে রেখেই ম্যাচ জিতে নেয় পাঞ্জাব। আইয়ার করেন ৭২ রান। হাফ সেঞ্চুরি করেন প্রভসিমরানও। প্লেয়ার অফ দ্য ম্যাচ হন শ্রেয়সই। অন্যদিকে, টানা ৫টি ম্যাচ হেরে ২০২৫ আইপিএল-এর প্লে অফের দৌড় থেকে ছিটকে গেল ধোনির চেন্নাই।



