Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

হায়দরাবাদের কাছে হার চেন্নাইয়ের

শনিবাসরীয়  বিকেলের ম্যাচে আরসিবি কে হারিয়ে দিল্লি উঠে এসেছিল লিগ টেবিলের চার নম্বরে। আর রাতের ম্যাচে চেন্নাইকে ১০ রানে হারিয়ে সানরাইজার্স হায়দরাবাদ উঠে এলো চারে।

হায়দরাবাদের কাছে হার চেন্নাইয়ের
  • ১৯ এপ্রিল, ২০২৬ ০০:০৪
Prefer us on Google

হায়দরাবাদ, ১৮ এপ্রিল:  শনিবাসরীয়  বিকেলের ম্যাচে আরসিবি কে হারিয়ে দিল্লি উঠে এসেছিল লিগ টেবিলের চার নম্বরে। আর রাতের ম্যাচে চেন্নাইকে ১০ রানে হারিয়ে সানরাইজার্স হায়দরাবাদ উঠে এলো চারে। টসে জিতে হায়দরাবাদকে ব্যাট করতে পাঠায় চেন্নাই। আর ব্যাট করতে নেমে অভিষেক শর্মা এবং ট্রাভিস হেড জুটি ঝড় তুলল এদিন। পাওয়ার প্লে তে ৭৫ রান তুললেন দুই ব্যাটার। ষষ্ঠ ওভারে পরপর ২ উইকেট হারায় হায়দরাবাদ। মুকেশ চৌধুরীর বলে ২২ রানে আউট হন হেড। পরের বলেই শূন্য রানে ফিরে যান ঈশান কিশান। তবে অভিষেকের বিধ্বংসী ব্যাটিং এদিনও বজায় থাকল। ২২ বলে ৫৯ রান করেন তিনি। পরের দিকে ক্লাসেন ছাড়া হায়দরাবাদের আর কোনো ব্যাটারই বড় রান পেলেন না। ক্লাসেন আউট হন ৫৯ রানে। কুড়ি ওভারে হায়দরাবাদ তোলে ১৯৪ রান। জবাবে ব্যাট করতে নেমে চেন্নাই প্রথম থেকেই উইকেট হারাতে থাকে। চেন্নাইয়ের হয়ে কিছুটা লড়াই করেন আয়ুষ মাত্রে এবং ম্যাথু শর্ট। মাত্রে আউট হন ৩০ রানে এবং শর্ট করেন ৩৪ রান। এছাড়া সরফরাজ ২৫ এবং শিভম দুবে ২১ রানে আউট হন। চেন্নাই ২০ ওভারে আট উইকেটে তোলে ১৮৪ রান। হায়দরাবাদের বিরুদ্ধে হেরে ছ’ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের  ৭ নম্বরে থাকল চেন্নাই।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ