লিগে হেরেই চলেছে চেলসি ও ম্যান ইউ
  • ২৯ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লন্ডন: কোচ বদলেও কাজ হচ্ছে না। শনিবার প্রিমিয়ার লিগে ফের মুখ থুবড়ে পড়ল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ঘরের মাঠ, ওল্ড ট্রাফোর্ডে ব্রেন্টফোর্ডের কাছে ০-৪ ব্যবধানে বশ মেনেছে মরিসিও পোচেত্তিনো-ব্রিগেড। জয়ী দলের হয়ে জোড়া লক্ষ্যভেদ কালুম উইলসনের। এছাড়া স্কোরশিটে নাম তুলেছেন ক্রিস্টোফার আজের এবং কেভিন। উল্লেখ্য, প্রিমিয়ার লিগে চার গোল হজম রীতিমতো অভ্যাসে পরিণত করে ফেলেছে লাল ম্যাঞ্চেস্টার। অ্যাস্টন ভিলা, লিভারপুলের পর ব্রেন্টফোর্ডও চার গোল দিল ম্যান ইউকে। এই হারে লিগে ১৯ নম্বরেই ধুঁকছে তারা। ১২ ম্যাচে তাদের সংগ্রহ ৮ পয়েন্ট।

Advertisement

অন্যদিকে, হারের হ্যাটট্রিকে প্রিমিয়ার লিগে ধুঁকছে চেলসিও। সান্ডারল্যান্ড, লিডসের পর শনিবার নটিংহ্যাম ফরেস্ট ৩-২ ব্যবধানে হারাল দ্য ব্লুজকে। ঘরের মাঠে পঞ্চম মিনিটেই লিডসকে এগিয়ে দেন ইগর হেসাস। এরপর ৫১ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান মরগ্যান গিবস হোয়াইট। ৫৪ মিনিটে এমান্যুয়েল এমেঘা ব্যবধান কমালে অবশ্য অক্সিজেন পায় চেলসি। তবে ৭৩ মিনিটের মরগ্যান গিবসের দ্বিতীয় গোল নটিংহ্যামের জয় কার্যত নিশ্চিত করে ফেলেন। শেষলগ্নে চেলসির এমেঘা গোল পেলেও লাভের লাভ কিছু হয়নি।