Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নাকা চেকিং: মিতালিকে হেনস্তা

নাকা চেকিংয়ের সময় ‘হেনস্তা’র অভিযোগ তুললেন আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগ। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের তাতারপুরে।

নাকা চেকিং: মিতালিকে হেনস্তা
  • ২৩ এপ্রিল, ২০২৬ ১৩:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নাকা চেকিংয়ের সময় ‘হেনস্তা’র অভিযোগ তুললেন আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগ। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের তাতারপুরে। বুধবার গভীর রাতে তিনি এই ‘হেনস্তা’র প্রতিবাদে তাতারপুর নাকা চেক পয়েন্টের সামনেই রাস্তায় বসে পড়েন। ফেসবুক লাইভ করে বলেন, ‘হরিপাল, চন্দ্রকোণায় দলীয় অনুষ্ঠান ছিল। তাতারপুরে হঠাত্ আমার গাড়ি সার্চ করা হবে বলে চেক পয়েন্টে আটকায় কেন্দ্রীয় বাহিনী।’ সার্চের জন্য তাঁকে গাড়ি থেকে নামতেও বলা হয় বলে অভিযোগ করেন সাংসদ। মিতালির দাবি, ‘যারা নারী সুরক্ষার কথা বলে, সেই নারীদের হেনস্তা করা হচ্ছে। এখানে কোনও মহিলা কেন্দ্রীয় বাহিনী নেই। আমার দাবি, মহিলা কেন্দ্রীয় বাহিনী বা পুলিশ না এলে আমি রাস্তা থেকে উঠব না। ভোট শুরুর আগেই মহিলাদের রাতের বেলায় হেনস্তা করছে। লজ্জা!’  তিনি আরও দাবি করেন, কোনও এক আধিকারিক এসে তাঁকে বলেন, তিনি যে মহিলা তার প্রমাণ দিতে হবে। তার উত্তরে সাংসদ জানান, চিকিত্সক আসুক। প্রমাণ করে তবেই তিনি ওই এলাকা ছাড়বেন।    

Advertisement

শেষ পাওয়া খবরে এই ঘটনার প্রতিবাদে দলীয় কর্মী-সমর্থকরা ওই নাকা চেকিংয়ে উপস্থিত হয়ে অবস্থানে শামিল হন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ