Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

চাঁচলের পৌষালি মেলায় জনতার ঢল

চাঁচলের পৌষালি মেলায় জনতার ঢল
  • ২৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, চাঁচল: পৌষ পড়তেই পিঠে পুলির স্বাদ নিতে রবিবার সন্ধ্যায় চাঁচলের উপকণ্ঠে নেতাজি সুভাষ রোডে আট থেকে আশির ভিড় উপচে পড়ল। দুধপুলি, পাটি সাপটা ছাড়াও বিভিন্ন পিঠের স্বাদ নিলেন তাঁরা। স্থানীয় মহিলারা প্রতিবছর নেতাজি মূর্তির পাদদেশে পিঠেপুলি তৈরি করে বিক্রি করেন সেখানে।  চাঁচলের এই পৌষালি মেলা গত কয়েকবছর ধরে নজর কেড়েছে। এবার ষষ্ঠ বর্ষে সন্ধ্যা নামতেই এই মেলা প্রাঙ্গণে ভিড় দেখা গেল। কারণ পিঠেপুলি তৈরির ঝঞ্ঝাট পোহাতে চান না বলে অনেক মহিলা এই উত্সবে হাজির হন। পৌষালি মেলা কমিটির মহিলারা প্রতিবছর শীতকালে নানা খাবার সামনে আনছেন। পৌষালি মেলায় দেখা যায় দুধপুলি, গোকুল, ডাল, চিতাই পিঠে, পাটিসাপটা, নলেন গুড়ের পায়েস সাজিয়ে বসে রয়েছেন মহিলারা। কমিটির কর্মকর্তা সুনীপা সাহা বলেন, এবছরও মহিলারা উদ্যোগী হয়ে হরেকরকম পিঠেপুলি নিয়ে মেলার আয়োজন করেছি। ১০টি স্টল করা হয়েছে। আরেক উদ্যোক্তা কর্ণ বিশ্বাস বলেন, আগেকার দিনে পৌষমাসে ঘরে ঘরে ভাপা পিঠে তৈরি হতো। ব্যস্ততার মধ্যে অনেকেই এখন তৈরি করতে পারেন না। তাঁদের জন্যই প্রতিবছর এই উদ্যোগ নেওয়া হয়। 
Advertisement
সম্পর্কিত সংবাদ