সংবাদদাতা, চাঁচল: পূর্ত দপ্তরের জায়গায় থাকা শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী বটগাছ কেটে ফেলার চেষ্টা হতেই বাধা দিলেন পরিবেশপ্রেমী ও স্থানীয়রা। পুলিস ঘটনাস্থলে যাওয়ার পর রবিবার গাছ কাটার প্রক্রিয়া বন্ধ হয়। যদিও গাছের অনেকটা অংশ কেটে ফেলা হয়েছে। উপরে রয়েছে মাত্র দু’টি সরু ডাল। এভাবে গাছ কাটার ঘটনায় সরব হয়ে খরবা ফাঁড়ির দ্বারস্থ হন বাসিন্দারা। মালদহের চাঁচল-ইটাহার রাজ্য সড়কের আশাপুরে পূর্ত দপ্তরের জায়গায় রয়েছে প্রাচীন এই বটগাছ। গাছকে চিহ্নিত করেই ওই এলাকাটির নাম আশাপুর বটতলা। গ্রীষ্মকালে প্রচণ্ড রোদ থেকে বাঁচতে যাত্রীরা সেখানে ছায়ায় দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করেন।
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, রাস্তা সংস্কারের জন্য পূর্ত দপ্তর গাছ কাটার উদ্যোগ নেয়। কিন্তু বাধা দিয়ে বাসিন্দারা গাছ না কেটে অন্যত্র সরিয়ে নিয়ে গিয়ে সংরক্ষণের দাবি জানিয়েছেন। চাঁচল থানার এক আধিকারিক বলেন, পূর্ত দপ্তর গাছ কাটছিল। বাসিন্দাদের অভিযোগের পর কাজ বন্ধ করা হয়েছে।
খরবা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মলয় বসাক বলেন, বটগাছটি প্রাচীন হওয়ায় এলাকার ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে জড়িয়ে গিয়েছে। গাছটি না কাটাই ভালো। এক বাসিন্দা মানিক দাস বলেন, পুলিসকে জানানোর পর গাছ কাটা বন্ধ হয়েছে। গাছটি এখানে সংরক্ষণ করে বসার জন্য শেড নির্মাণ করা হোক। চাঁচল-১ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ অঙ্কুর পোদ্দার বিষয়টি শুনে জানান, কেন প্রাচীন গাছটি কাটা হচ্ছিল, বিষয়টি নিয়ে দপ্তরে আলোচনা করব। বাসিন্দাদের যাতে ক্ষতি না হয়, সেজন্য নিয়ম মেনে কাজ করা উচিত।
চাঁচল মহকুমা পূর্ত দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সৌরদীপ সাহা বলেন, রাস্তা সম্প্রসারণ ও ইলেক্ট্রিকের তার নিয়ে যাওয়ার জন্য গাছটি কাটার প্রয়োজন ছিল। যতটা বাঁচানো যায়, আমরা চেষ্টা করব।