Bartaman Logo
১৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

চাঁচলে সবলা মেলা

মালদহের চাঁচলে শুরু হল সবলা মেলা। চাঁচল সিদ্ধেশ্বরী ইন্সটিটিউশন মাঠে রবিবার থেকে মেলার সূচনা হয়েছে। চলবে আগামী শুক্রবার পর্যন্ত। এদিন মেলার সূচনা করেন রাজ্যের দুই মন্ত্রী সাবিনা ইয়াসমিন ও তাজমুল হোসেন।

চাঁচলে সবলা মেলা
  • ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, চাঁচল: মালদহের চাঁচলে শুরু হল সবলা মেলা। চাঁচল সিদ্ধেশ্বরী ইন্সটিটিউশন মাঠে রবিবার থেকে মেলার সূচনা হয়েছে। চলবে আগামী শুক্রবার পর্যন্ত। এদিন মেলার সূচনা করেন রাজ্যের দুই মন্ত্রী সাবিনা ইয়াসমিন ও তাজমুল হোসেন। উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ মৌসম নুর, মালদহ জেলাপরিষদের সহ সভাধিপতি রফিকুল হোসেন, অতিরিক্ত জেলাশাসক (ভূমি রাজস্ব) দেবহুতি ইন্দ্র, স্বনির্ভর গোষ্ঠীর জেলা আধিকারিক সঞ্জয় বিশ্বাস ও চাঁচলের মহকুমাশাসক শৌভিক মুখোপাধ্যায় প্রমুখ। 
Advertisement
গৌড়বঙ্গের বিভিন্ন ব্লক থেকে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা মেলায় সম্ভার নিয়ে হাজির হয়েছেন। ৩৪ টি স্টলে তাঁদের নিপুণ হাতে তৈরি বাঁশের বেত ও পাখা সহ বিভিন্ন সামগ্রীর প্রদর্শনী ও বিক্রি হচ্ছে।
পাশাপাশি আমসত্ত্ব, আচার, বাদামের ছাতু, কেক সহ হরেক রকম খাদ্যদ্রব্যের পসরা সাজিয়ে মেলায় বিক্রি করছেন মহিলারা। স্বনির্ভর গোষ্ঠীর এক মহিলা মিতালি দাস বলেন, আনন্দধারা প্রকল্প থেকে ঋণ নিয়ে বাঁশের বিভিন্ন সামগ্রী তৈরি করে মেলা, বাজারে বিক্রি করি। চাঁচলে ভালোই বিক্রি হচ্ছে। মহকুমাশাসক বলেন, মেলায় প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান ও সরকারি বিভিন্ন প্রকল্প নিয়ে দপ্তরগুলির তরফে প্রদর্শনী হবে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ