Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

চাঁচলে পথ দুর্ঘটনায় মৃত ১

চাঁচলে পথ দুর্ঘটনায় মৃত ১
  • ১৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, চাঁচল: পথ দুর্ঘটনায় মৃত্যু হল চাঁচল থানার গালিমপুরের তাসাবাদকের। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম আনসারুল হক (৫০)। ময়নাতদন্তের পর শনিবার সন্ধ্যায় গ্রামে শেষকৃত্য হয়েছে। শুক্রবার বাড়ি থেকে বাইক চালিয়ে চাঁচলে যাচ্ছিলেন আনসারুল। মেহের আলি মোড়ে পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সন্ধ্যায় চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে রায়গঞ্জে নার্সিংহোমে নিয়ে যায় পরিবার। সেখান থেকে রাতে মালদহের একটি নার্সিংহোমে ভর্তি করা হয় আনসারুলকে। শনিবার সকালে সেখানে মৃত্যু হয় তাঁর। চাঁচল থানার পুলিস জানিয়েছে, পিকআপ ভ্যানটিকে আটক করা হয়েছে। চালকের খোঁজ পাওয়া যায়নি।
Advertisement
সম্পর্কিত সংবাদ