সংবাদদাতা, চাঁচল: বছর শেষে প্রায় পাঁচ শতাধিক পরিবারের জল নিকাশি সমস্যা মেটাতে উদ্যোগী হল মালদহ জেলা পরিষদ। চাঁচল-২ ব্লকের দুটি পঞ্চায়েত এলাকায় মঙ্গলবার জোড়া প্রকল্পের শিলান্যাস করা হয়েছে। জেলা পরিষদের পঞ্চদশ অর্থ কমিশনের তহবিল থেকে দু’টি এলাকায় প্রায় ২০ লক্ষ টাকা খরচ করে পাকা ড্রেন নির্মাণ করা হবে।
Advertisement
ভাকরি গ্রাম পঞ্চায়েতের বিদ্যানন্দপুরে এদিন কাজের শিলান্যাস করেন স্থানীয় জেলা পরিষদ সদস্যা রেহেনা পারভিন। উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট পঞ্চায়েতের প্রধান আগনেশ পারভিন, উপপ্রধান রায়মণি দাস সহ অন্যরা। অন্যদিকে চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের বাহারাবাদে কাজের শিলান্যাস করেন জেলা পরিষদ সদস্য আব্দুল হাই। সেখানে ছিলেন কাজিপাড়া বুথের পঞ্চায়েত সদস্য আসরাফুল আলম সহ অন্যরা।
দীর্ঘদিন ধরে নিকাশি সমস্যায় জেরবার ছিলেন এলাকার বাসিন্দারা। বর্ষায় বাড়ির জল রাস্তায় জমলে দুর্ভোগে পড়তেন তাঁরা। সেজন্য বাসিন্দারা একজোট হয়ে জল নিকাশির ব্যবস্থা করার জন্য গ্রাম পঞ্চায়েতে আবেদন করেন। বছর শেষে বাসিন্দাদের দাবি মেনে পাকা ড্রেন নির্মাণে উদ্যোগ নিয়েছে মালদহ জেলা পরিষদ। কাজের বাস্তবায়নের ফলে পাঁচ শতাধিক পরিবার উপকৃত হবে বলে দাবি জনপ্রতিনিধিদের।