Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

চাঁচল হাসপাতালের বহির্বিভাগে শিশুদের পরিষেবা সপ্তাহে তিন দিন

চাঁচল হাসপাতালের বহির্বিভাগে শিশুদের পরিষেবা সপ্তাহে তিন দিন
  • ৫ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, চাঁচল: দু’দিন ধরে সর্দি-কাশিতে ভুগতে থাকা তিন বছরের মেয়েকে নিয়ে মঙ্গলবার চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে এসেছিলেন থাহাঘাটি গ্রামের রুকসার খাতুন। আউটডোরে ডাক্তার দেখাবেন বলে দীর্ঘক্ষণ ধরে দু’ টাকার টিকিট কাউন্টারের লাইনে দাঁড়িয়েছিলেন। কাউন্টারে পৌঁছতেই বলা হয়, শিশুদের ডাক্তার বসেন সপ্তাহের তিন দিন। এদিন বসেননি। তা শুনে হতাশ হয়ে ফিরে যান রুকসার খাতুন। শুধু তিনিই নন, একাধিক অভিভাবক লাইনে দাঁড়িয়ে শিশুদের ডাক্তার না বসার কথা শুনে ঘুরে যান।
Advertisement
এক শিশুর বাবা রণজিৎ দাস বলেন, ছেলেকে দেখাব বলে হাসপাতালে এসেছিলাম। আউটডোরে জানানো হয় সপ্তাহে তিন দিন শিশুদের ডাক্তার বসেন। সরকারি হাসপাতালে তো প্রতিদিন পরিষেবা দেওয়া উচিত। দিনমজুরি করে সংসার চালাই। টাকা খরচ করে প্রাইভেট চেম্বারে ডাক্তার দেখাতে পারব না বলেই তো হাসপাতালে আসা। থাহাঘাটির রুকসার খাতুন বলেন, মেয়ের সর্দিকাশি হয়েছে। তাই বলে তো হাসপাতালে ভর্তি করানো যায় না। আউটডোরে এসে জানতে পারলাম ডাক্তার সপ্তাহে তিন দিন বসেন। তাই বাড়ি ফিরে যাচ্ছি। 
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আউটডোর, ইন্ডোর পরিষেবা দেওয়ার জন্য তিন জন শিশু বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন। সপ্তাহের প্রতি সোম, বুধ ও শুক্রবার তাঁরা বহির্বিভাগে বসেন তারা। চাঁচল মহকুমার ছ’টি ব্লক এলাকার বাসিন্দারা এখানে পরিষেবা নেওয়ায় রোগীদের ব্যাপক চাপ থাকে। চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার সুমিত তালুকদার বলেন, ডাক্তার কম থাকায় বহির্বিভাগে সপ্তাহে তিন দিন পরিষেবা দেওয়া হয়। বিষয়টি স্বাস্থ্যদপ্তরে জানানো হবে। বাড়তি আরও পরিষেবা দেওয়া যায় কি না তা নিয়ে আলোচনা করা হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ