সংবাদদাতা, চাঁচল: মালদহের চাঁচল ১ ব্লকের চাড়ালু গ্রামের গোরস্থানে হাইমাস্ট লাইটের শিলান্যাস করা হল শনিবার। নস্য শেখ উন্নয়ন পর্ষদের উদ্যোগে লাইট বসানোর কাজ শুরু হয়েছে। শিলান্যাস কর্মসূচিতে উপস্থিত ছিলেন নস্য শেখ উন্নয়ন পর্ষদের মালদহ জেলার সহ সভাপতি শাহাজান আলি, চাঁচল ১ ব্লক নস্য শেখের কোষাধ্যক্ষ লাল মহম্মদ, ব্লক কমিটির সদস্য আমিনুল হক, বাইতুল আলি ও রাইহান আলি সহ অন্যরা। উন্নয়নের লক্ষ্যে রাজ্য সরকারের তরফে উত্তরবঙ্গে নস্য শেখ উন্নয়ন পর্ষদকে ২ কোটি টাকা দিয়েছে রাজ্যসরকার। মালদহ জেলায় ৩০ লক্ষ টাকার কাজের অনুমোদন মিলেছে। শাহাজান আলি বলেন, চাড়ালু গ্রামের গোরস্থানে ৫ লক্ষ ৪২ হাজার টাকার বরাদ্দে হাইমাস্ট লাইটটি বসানো হচ্ছে।



