সংবাদদাতা, চাঁচল: ভুট্টা চাষের সঙ্গে সেই জমিতেই সব্জি উৎপাদন করে লাভবান হওয়া যায়। তা জানাতে সোমবার চাঁচলে চাষিদের নিয়ে কৃষি কর্মশালা করা হল।
Advertisement
এই কর্মশালায় হাজির ছিলেন কৃষিবিজ্ঞানী ড. মহেশ গাঠুলা ও ড. এলিসান লিয়াং এবং উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তপোময় ধর। এছাড়াও উপস্থিত ছিলেন মালদহ জেলা পরিষদের সহকারী সভাধিপতি এটিএম রফিকুল হোসেন।



