Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

চাঁচলে চোরাই বাইক সহ গ্রেপ্তার যুবক

চাঁচলে চোরাই বাইক সহ গ্রেপ্তার যুবক
  • ৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, চাঁচল: চোরাই বাইক সহ যুবককে গ্রেপ্তার করল মালদহের চাঁচল থানার পুলিস। ধৃতের নাম জহরুল হক। ইটাহার থানার টিটিয়া গ্রামের বাসিন্দা সে। তার কাছ থেকে একটি চোরাই বাইক বাজেয়াপ্ত হয়েছে। ধৃত যুবক বাইক চুরির চক্রে জড়িত থাকতে পারে বলে পুলিসের প্রাথমিক অনুমান। চাঁচল থানার এক আধিকারিক বলেন, শনিবার ধৃতকে চাঁচল মহকুমা আদালতে তুলে ছয়দিনের পুলিসি হেফাজতে নেওয়া হয়েছে। এক সপ্তাহ আগে ইটাহার থানা এলাকা থেকে চোরাই বাইক সহ আর একজনকে গ্রেপ্তার করে চাঁচল থানার পুলিস। ওই অভিযুক্তের সঙ্গে ধৃতের কোনও যোগ রয়েছে কি না, তা জানতে পুলিস জিজ্ঞাসাবাদ শুরু করেছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ