সংবাদদাতা, চাঁচল: স্কুলেই বসল আদালত। একের পর এক মানুষ অভিযোগ জানালেন বিচারকদের কাছে। মালদহের চাঁচল দুই নম্বর ব্লকের গোবিন্দপাড়া হাইস্কুলে মহকুমা আইনি পরিষেবা কমিটির উদ্যোগে এদিন সচেতনতা ও সহায়তা শিবির হয়।
Advertisement
উপস্থিত ছিলেন চাঁচল মহকুমা আদালতের বিচারক সুরজিৎ দে, অরিন্দম চক্রবর্তী, সুদীপ্তা সরকার ও সুপর্ণা সিনহারা। মহিলাদের আইনি অধিকার নিয়েও শিবিরে আলোচনা হয়। আর্থিকভাবে দুর্বল মহিলারা নির্যাতনের শিকার হলে তিনি লিগ্যাল সার্ভিস অথরিটি থেকে বিনামূল্যে আইনি সহায়তা পাবেন। বিচারকেরা বলেন, তার জন্য চাঁচল মহকুমা আদালতের আইনি সহায়তা কেন্দ্রের দ্বারস্থ হতে হবে।



