২৮০ বছরে জগদ্ধাত্রীর আরাধনা, সাধুর নির্দেশে বরিশালে শুরু চট্টোপাধ্যায় বাড়ির পুজো
  • ১৭ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়, বারুইপুর: এক সাধুর নির্দেশে বাংলাদেশের বরিশালের পাংশা গ্রামে চট্টোপাধ্যায় বাড়িতে শুরু হয়েছিল জগদ্ধাত্রী পুজো। বংশের পূর্বপুরুষ দর্পনারায়ণ চট্টোপাধ্যায় শুরু করেছিলেন সেই পুজো। তারপরে পরিবারের সদস্যরা চলে আসেন বারুইপুরের দক্ষিণ শাসনে। সেখান থেকে বর্তমানে বারুইপুরের গোলপুকুরে। সেই পুজো দেখতে দেখতে ২৮০ বছরে পড়ল। নিয়ম ঐতিহ্য মেনে এখনও পুজো চালিয়ে যাচ্ছেন পরিবারের সদস্যরা। নবমী তিথির দিন মাকে পার্শে, ভেটকি, কাতলা, চিংড়ি মাছ ভাজা সহ অন্ন ভোগ, ডাল, পাঁচ প্রকার ভাজা, খিচুড়ি নিবেদন করা হয়।

Advertisement

আগে চট্টোপাধ্যায় বাড়িতে প্রতিমা তৈরি হত। কিন্তু গত কয়েক বছর ধরে প্রতিমা বাইরে থেকে আনা হয়। পরিবারের সদস্য তরুণ চট্টোপাধ্যায় ও শ্রাবণী চট্টোপাধ্যায় বলেন, বরিশালের বাড়িতে এক সাধু এসে পূর্বপুরুষ দর্পনারায়ণ চট্টোপাধ্যায়কে এই পুজো করার কথা বলেছিলেন। আগে পুজোয় বলিও ছিল।
 কিন্তু তা আটকে গিয়েছিল এক সময়ে। এই বলি প্রথা বন্ধ হওয়ার ফলে পরিবারের দুই সদস্যের মৃত্যু হয়। একজন অসুস্থ হয়ে পড়েন। তারপরে চালকুমড়ো ও আখ বলি হত। গোলপুকুরে আসার পরে সেটাও জায়গার অভাবে বন্ধ হয়ে যায়। তবে পুজো হয় অত্যন্ত নিষ্ঠা ভরে। নবমীর দিন তিন প্রহরের পুজো হয়। নবমীর দিন মানুষজনকেও ভোগ দেওয়া হয়। দূর থেকে মানুষজন আসে পুজো দেখতে।  নিজস্ব চিত্র