Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সরকারি টাকা নয়ছয়, ৬ জনের বিরুদ্ধে চার্জশিট

একাধিক সরকারি স্কিমের টাকা নয়ছয়ের অভিযোগে ছ’জনের নামে চার্জশিট জমা দিল রাজ্য দুর্নীতি দমন শাখা। বুধবার কলকাতার বিচারভবনে ওই চার্জশিট জমা পড়েছে।

সরকারি টাকা নয়ছয়, ৬ জনের  বিরুদ্ধে চার্জশিট
  • ১৪ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একাধিক সরকারি স্কিমের টাকা নয়ছয়ের অভিযোগে ছ’জনের নামে চার্জশিট জমা দিল রাজ্য দুর্নীতি দমন শাখা। বুধবার কলকাতার বিচারভবনে ওই চার্জশিট জমা পড়েছে। সেখানে অভিযুক্তদের বিরুদ্ধে প্রায় ৭০ লক্ষ টাকা নয়ছয়ের অভিযোগ আনা হয়েছে। আদালত সূত্রে জানা গিয়েছে, ২০২৩ সালে মালদহের গাজলে এই ঘটনা ঘটেছে। সরকারি স্কিমের কাজ না করে ভুয়ো কাগজ বানিয়ে ওই টাকা হাতিয়ে নিয়েছে অভিযুক্তরা। তদন্তে আরও কিছু তথ্য উঠে আসে, সেক্ষেত্রে অতিরিক্ত চার্জশিট পেশ হতে পারে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ