Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

পরিবর্তন স্থগিত, ডব্লুবিসিএস পরীক্ষা হবে আগের নিয়মেই

চলতি বছর ডব্লুবিসিএস পরীক্ষায় সিলেবাস ও পরীক্ষা পদ্ধতির যে পরিবর্তন করা হয়েছিল, তা স্থগিত রাখা হচ্ছে। বুধবার নবান্ন থেকে প্রেস বিবৃতি জারি করে জানানো হয়েছে, পরিবর্তন সংক্রান্ত ২টি বিজ্ঞপ্তি জারির আগে পরীক্ষা ব্যবস্থা যেমন ছিল, এবারও সেটাই থাকবে।

পরিবর্তন স্থগিত, ডব্লুবিসিএস পরীক্ষা হবে আগের নিয়মেই
  • ২৯ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চলতি বছর ডব্লুবিসিএস পরীক্ষায় সিলেবাস ও পরীক্ষা পদ্ধতির যে পরিবর্তন করা হয়েছিল, তা স্থগিত রাখা হচ্ছে। বুধবার নবান্ন থেকে প্রেস বিবৃতি জারি করে জানানো হয়েছে, পরিবর্তন সংক্রান্ত ২টি বিজ্ঞপ্তি জারির আগে পরীক্ষা ব্যবস্থা যেমন ছিল, এবারও সেটাই থাকবে। ডব্লুবিসিএস পরীক্ষায় ইংরেজি ছাড়াও ভাষার উপর একটি পেপারে পরীক্ষা দিতে হয়। এবার নিয়ম করা হয়েছিল, ভাষার পেপারটি হতে হবে বাংলা বা নেপালি। আগে এই দু’টি ছাড়াও হিন্দি, উর্দু ও সাঁওতালি মধ্যে থেকে ভাষার পেপার নেওয়া যেত। পুরনো ব্যবস্থা ফিরিয়ে আনার ফলে এবারও পরীক্ষার্থীরা বাংলা, নেপালি, হিন্দি, উর্দু বা সাঁওতালির মধ্যে থেকে একটি ভাষার পেপার বেছে নিয়ে পরীক্ষা দিতে পারবেন। ডব্লুবিসিএস পরীক্ষায় রাজ্যের বাসিন্দাদের অগ্রাধিকার দেওয়ার জন্য ভাষার ক্ষেত্রে শুধু বাংলা ও নেপালি রাখার ব্যবস্থা করা  হয়েছিল। বিশেষ কারণে আপাতত তা কার্যকর হচ্ছে না।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ