Bartaman Logo
১ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

চন্দ্রনাথ রথ খুনে মিলল বিহারের গ্যাংস্টারের নাম

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনে হরিদ্বার থেকে দিল্লি আসার রাস্তায় ধৃত রাজকুমার সিংকে জেরা করে বিহারের গ্যাংস্টারের নাম মিলল

চন্দ্রনাথ রথ খুনে মিলল  বিহারের গ্যাংস্টারের নাম
  • ২০ মে, ২০২৬ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনে হরিদ্বার থেকে দিল্লি আসার রাস্তায় ধৃত রাজকুমার সিংকে জেরা করে বিহারের গ্যাংস্টারের নাম মিলল। ওই গ্যাংস্টারের সঙ্গে তার যোগাযোগ ছিল। ধৃত রাজকুমারকে জিজ্ঞাসাবাদ করে এই তথ্য উঠে এসেছে সিবিআইয়ের হাতে। অভিযুক্ত দলিত সম্প্রদায়ের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে জেলে গিয়েছিল বলে জানিয়েছে তদন্তকারীদের। তবে তদন্তের স্বার্থে তার নাম প্রকাশ্যে আনা হয়নি। 

Advertisement

রাজকে জিজ্ঞাসাবাদ করে সিবিআইয়র আধিকারিকরা জেনেছেন, মাস খানেক আগে তার কাছে বিহারের এক গ্যাংস্টারের ফোন আসে। তাকে বলা হয়, কলকাতার মধ্যমগ্রাম এলাকায় একটি কাজ আছে। অপারেশনে যেতে হবে। তাকে রিসিভি করে নেবে বক্সারের বাসিন্দা মায়াঙ্ক ও ভিকি। তাকে এক ব্যক্তির ছবি পাঠিয়ে বলা হয়, এই ব্যক্তিকে খতম করতে হবে।   মধ্যমগ্রামে অপারেশন চালানোর জন্য তাকে আগ্নেয়াস্ত্র পাঠিয়ে দেয় গ্যাংস্টার। গাড়িতে এই আর্মস তার হাতে তুলে দিয়েছিল মায়াঙ্ক। আসার পথে মায়াঙ্ক ও ভিকি বুঝিয়ে দেয় চন্দ্রনাথ কোন রুটে আসবে। রাজকুমার জেরায় পুলিশকে জানিয়েছে, কলকাতায় আসার পথে মায়াঙ্কের কাছে এক ব্যক্তির ফোন আসছিল। ওই ব্যক্তি চন্দ্রনাথের লোকেশন বারবার জানাচ্ছিল। শুভেন্দুবাবুর আপ্তসহায়ক বাড়িতে ঢুকছেন এই খবর আসার পর তারা ঘটনাস্থলে হাজির হয়। অন্য শ্যুটারদের সঙ্গে সে গুলি চালায়। এরপর সে আলাদাভাবে ট্রেন ধরে উত্তরপ্রদেশের বালিয়ায় পালিয়ে যায়। কিন্তু সেখানে থাকা নিরাপদ নয় বুঝে ডেরা বদল করে চলে আসে ফরিদাবাদে। সেখানে থাকার সময় এক দালাল ধরে হরিদ্বারে থাকার জায়গা জোগাড় করে। সেখানে এসে থাকতে শুরু করেছিল। কিন্তু এক জায়গায় অনেকদিন ধরে থাকলে লোকেশন জেনে ফেলবে পুলিশ, সেকথা মাথায় রেখে দিল্লির দিকে যাচ্ছিল। তাকে জেরা করে যে গ্যাংস্টারের নির্দেশমতো অপারেশনে এসেছিল, তার নাম জেনেছেন তদন্তকারীরা। একইসঙ্গে অপারেশন টিমে আর কারা কারা ছিল ধৃতকে জেরা করে জানার চেষ্টা হচ্ছে। 

সম্পর্কিত সংবাদ