Bartaman Logo
১০ জুন, ২০২৬

বিজেপির মতোই এক দেশ এক ভোট চান চন্দ্রচূড়ও

গেরুয়া শিবিরের সুরে সুর মিলিয়ে এবার ‘এক দেশ এক ভোট’ প্রস্তাবকে সমর্থন জানালেন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়।

বিজেপির মতোই এক দেশ এক ভোট চান চন্দ্রচূড়ও
  • ২৮ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: গেরুয়া শিবিরের সুরে সুর মিলিয়ে এবার ‘এক দেশ এক ভোট’ প্রস্তাবকে সমর্থন জানালেন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। এনিয়ে সম্প্রতি সংসদীয় কমিটিতে নিজের মতামত জানিয়েছেন তিনি। বিরোধী দলগুলির তোলা যাবতীয় যুক্তি উড়িয়ে চন্দ্রচূড়ের সাফ বার্তা, সংবিধান রক্ষার অন্যতম শর্ত হল অবাধ ও সুষ্ঠু নির্বাচন। তার অর্থ এটা নয় যে, আলাদা আলাদা ভাবে ভোট করেই শুধুমাত্র অবাধ নির্বাচন করা যাবে। একসঙ্গে ভোট হলেই ভোটারদের প্রতিনিধি নির্বাচনের অধিকার খর্ব হয়। অনেকেই একথা বলেছেন। কিন্তু এটি কোনওভাবেই যুক্তিযুক্ত নয়। 

Advertisement

এক দেশ এক ভোটে যুক্তরাষ্ট্রীয় কাঠামো ধাক্কা খাবে। নির্বাচন প্রক্রিয়াকে সহজে প্রভাবিত করা যাবে। ইতিমধ্যেই এমন বহু অভিযোগ তুলেছে বিরোধী শিবির। নিজের মতামত জানাতে গিয়ে সেই যুক্তিগুলিকেই সরাসরি খণ্ডন করেছেন চন্দ্রচূড়। তাঁর কথায়, ভোট একসঙ্গে হলে গণতান্ত্রিক কাঠামো ধাক্কা খাবে, এমন কোনও ব্যাপার নেই। নির্বাচন কমিশনের ক্ষমতা খর্ব করার পক্ষে সওয়াল করেছেন তিনি। চন্দ্রচূড়  জানিয়েছেন, কোনও রাজ্যে ভোট স্থগিত রাখার ক্ষমতা কমিশনের হাতে থাকা উচিত নয়। এই ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে থাকা দরকার।

Advertisement
সম্পর্কিত সংবাদ