Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রাথমিক স্কুল সংস্কারে নামছে চণ্ডীতলা ১ পঞ্চায়েত সমিতি, বরাদ্দ ৬১ লক্ষ টাকা

ব্লকজুড়ে প্রাথমিক স্কুলের সংস্কার কাজে নামছে চণ্ডীতলা-১ পঞ্চায়েত সমিতি। সম্প্রতি সমিতির সাধারণ সভায় ওই বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হওয়ার পরেই কাজে নেমে পড়েছেন সমিতি কর্তারা।

প্রাথমিক স্কুল সংস্কারে নামছে চণ্ডীতলা  ১ পঞ্চায়েত সমিতি, বরাদ্দ ৬১ লক্ষ টাকা
  • ২ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: ব্লকজুড়ে প্রাথমিক স্কুলের সংস্কার কাজে নামছে চণ্ডীতলা-১ পঞ্চায়েত সমিতি। সম্প্রতি সমিতির সাধারণ সভায় ওই বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হওয়ার পরেই কাজে নেমে পড়েছেন সমিতি কর্তারা। ব্লকের সমস্ত স্কুলগুলির পরিস্থিতি পর্যালোচনা করে একটি তালিকা তৈরি করা হয়েছে। সেই তালিকা থেকেই দফায় দফায় স্কুলগুলির সংস্কার করা হবে। সমিতি সূত্রে জানা গিয়েছে, প্রথম দফায় ১৩টি স্কুলের সংস্কার করা হবে। তার মধ্যে হরিপুর গ্রাম পঞ্চায়েতের অনন্তরামপুরের একটি প্রাথমিক বিদ্যালয় ভবন সম্পূর্ণ নতুন করে গড়ে তোলা হবে। সার্বিকভাবে ইতিমধ্যেই ৬১ লক্ষ টাকা ওই পরিকল্পনা রূপায়ণে বরাদ্দ করা হয়েছে।

Advertisement

পঞ্চায়েত সমিতি সূত্রে জানা গিয়েছে, চণ্ডীতলা-১ ব্লকে মোট ৯টি গ্রাম পঞ্চায়েত আছে। প্রতিটি পঞ্চায়েত থেকে অন্তত একটি করে স্কুলকে বাছাই করা হয়েছে। এনিয়ে চণ্ডীতলা-১ পঞ্চায়েত সমিতির সভাপতি মলয় খাঁ বলেন, জল, বিদ্যুৎ, সড়ক, নিকাশির মতো সমস্যাগুলির পাশাপাশি আমরা শিক্ষার পরিকাঠামো নিয়েও তত্ত্বতলাশ করেছি। প্রায় দু’মাসে আগে প্রাথমিক স্কুলগুলির পরিকাঠামো যাচাই করা হয়। তারপরেই একগুচ্ছ স্কুলের পরিকাঠামো সংস্কারের সিদ্ধান্ত হয়েছে। এনিয়ে হুগলি জেলা পরিষদের স্থানীয় জনপ্রতিনিধি তথা মেন্টর সুবীর মুখোপাধ্যায় বলেন, আমাদের সরকার শিক্ষা ও স্বাস্থ্যের মতো পরিষেবাগুলিকে অগ্রাধিকার দিয়ে কাজ করে। জেলা পরিষদ ও পঞ্চায়েত স্তরেও সেভাবেই নীতি নির্ধারণ হওয়া উচিত। রাজ্য সরকার স্কুলের পরিকাঠমো উন্নয়নের কাজে দেদার অর্থবরাদ্দ করছে। পঞ্চায়েত সমিতি সেই নিরিখে সময়োপযোগী সিদ্ধান্ত নিয়েছে।
পঞ্চায়েত সমিতি সূত্রে জানা গিয়েছে, হরিপুর গ্রাম পঞ্চায়েতের অনন্তরামপুরের একটি স্কুলকে নতুন করে গড়ার জন্য ২২ লক্ষ টাকা দেওয়া হয়েছে। সেই সঙ্গে অন্য একটি খাত থেকে অতিরিক্ত তিন লক্ষ টাকা দেওয়া হয়েছে। বাকি ১২টি স্কুলের জন্য গড়ে তিন লক্ষ টাকা করে বরাদ্দ করা হয়েছে। জুন মাসের শেষ পর্বে অথবা জুলাই মাসের শুরুতে সংস্কার কাজ শুরু হয়ে যাবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ