Bartaman Logo
১৭ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

চাঁচল: নোটিস পেয়ে পূর্তদপ্তরের জায়গা থেকে দোকানপাট সরাতে শুরু করেছেন ব্যবসায়ীরা

পূর্তদপ্তরের জায়গা খালি করতে উদ্যোগী হয়েছে প্রশাসন। তবে বুলডোজার নয়, প্রশাসনের নির্দেশে নিজেরাই উদ্যোগী হয়ে অবৈধ নির্মাণ ভাঙতে শুরু করেছেন ব্যবসায়ীরা।

চাঁচল: নোটিস পেয়ে পূর্তদপ্তরের জায়গা থেকে দোকানপাট সরাতে শুরু করেছেন ব্যবসায়ীরা
  • ১৪ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, চাঁচল: পূর্তদপ্তরের জায়গা খালি করতে উদ্যোগী হয়েছে প্রশাসন। তবে বুলডোজার নয়, প্রশাসনের নির্দেশে নিজেরাই উদ্যোগী হয়ে অবৈধ নির্মাণ ভাঙতে শুরু করেছেন ব্যবসায়ীরা। সোমবার মালদহের চাঁচল সদরের বিধানসরণি এলাকায় রাজ্য সড়কের ধার থেকে দোকানপাট সরাতে শুরু করেছেন ব্যবসায়ীরা। কেউ দোকানের বাড়তি আংশ, বারান্দা সহ টিনের চালা, আবার কেউ নির্মাণের অংশ ভেঙে দেন। 

Advertisement

এদিনও পূর্তদপ্তরের জায়গা মাপজোখ করতে উপস্থিত ছিলেন ভূমি ও ভূমি সংস্কার ও পরিবহণ দপ্তরের আধিকারিকরা। তবে এপ্রসঙ্গে উপস্থিত কোনো আধিকারিক মন্তব্য করতে চাননি। স্থানীয় ব্যবসায়ী পবন মণ্ডল বলেন, প্রশাসন নির্দেশ দিয়েছে তাই নিজেরাই বারান্দার চালা খুলছি। কেউ নির্মাণ অংশও ভাঙছেন। চাঁচল সদরে যানজটের অভিযোগ দীর্ঘদিনের। রাজ্য সড়কের ওই এলাকায় প্রতিনিয়ত যানজটে জেরবার হয় সাধারণ মানুষ। স্থানীয় বাসিন্দা রতন কুমার সাহা বলেন, সরকারি জায়গা দখলমুক্ত করে রাস্তা চওড়া হবে। 
যানজট থেকেও রেহাই পাবে সাধারণ মানুষ। মহকুমা প্রশাসন জানিয়েছে, চাঁচলে দ্রুত পুরসভা গঠন হবে। এলাকার পরিবেশ গোছাতে অবৈধ দখলমুক্ত করা হবে শহরজুড়ে। সোমবার থেকে সেই কাজ শুরু হয়েছে। সরকারি জায়গায় দখলে থাকা ফুটপাত থেকে অবৈধ নির্মাণ সবাইকেই সরানো হবে বলে নির্দেশ জারি হয়েছে। 
যাদের পাকা নির্মাণ রয়েছে, সরকারি ভাবে সেই দখলদার ব্যবসায়ীদের নোটিস দেওয়া হয়েছে। তবে ফুটপাতে অনেক গরিব মানুষ ব্যবসা করে সংসার চালান। রুটি রুজি বলতে সেই ঠ্যালা গাড়িই ভরসা তাদের। এপ্রসঙ্গে মহকুমা প্রশাসনের এক আধিকারিক বলেন, গরিব ফুটপাত ব্যবসায়ীদের জন্য পুনর্বাসনের পরিকল্পনা রয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ