Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

চ্যাম্পিয়নের মতোই শেষ করল আর্সেনাল

আর্সেনালের এমিরেটস স্টেডিয়াম থেকে ক্রিস্টাল প্যালেস ক্লাবের দূরত্ব প্রায় ২৩ কিলোমিটার। গাড়িতে ১ ঘণ্টার রাস্তা। কিন্তু রবিবার গানার সমর্থকদের ভিড়ে দুপুর থেকেই রাস্তা জমজমাট।

চ্যাম্পিয়নের মতোই শেষ করল আর্সেনাল
  • ২৫ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লন্ডন: আর্সেনালের এমিরেটস স্টেডিয়াম থেকে ক্রিস্টাল প্যালেস ক্লাবের দূরত্ব প্রায় ২৩ কিলোমিটার। গাড়িতে ১ ঘণ্টার রাস্তা। কিন্তু রবিবার গানার সমর্থকদের ভিড়ে দুপুর থেকেই রাস্তা জমজমাট। দীর্ঘ ২২ বছর পর আর্সেনাল ইংলিশ প্রিমিয়ার লিগ জিতেছে। ওডেগার্ড-সাকাদের হাতে ট্রফি দেখতে হাজার হাজার মানুষ উপস্থিত সাউথ লন্ডনে। ক্রিস্টাল প্যালেসের সেলহার্স্ট স্টেডিয়ামের দখল নিয়েছিলেন গানার অনুরাগীরা। আর্সেনালের টিম বাস প্রতিপক্ষের ডেরায় ঢোকার মুহূর্তে তাঁদের আবেগের বাঁধ ভাঙে। সমর্থকদের এমন ভালোবাসায় রীতিমতো আপ্লুত ফুটবলাররা। রবিবার লিগের শেষ ম্যাচে ক্রিস্টাল প্যালেসকে ২-১ ব্যবধানে হারিয়েই ট্রফি তুললেন উজ্জীবিত হেসাস-মার্তিনেল্লিরা। জয়ী দলে হয়ে জাল কাঁপিয়েছেন হেসাস ও মাদুয়েকে। যথার্থ অর্থেই চ্যাম্পিয়নের মতো অভিযান শেষ করল গানাররা।

Advertisement

আর্সেনাল জিতলেও ম্যাঞ্চেস্টার সিটিতে পেপ গুয়ার্দিওলার বিদায়ী ম্যাচ মধুর হল না। ঘরের মাঠে অ্যাস্টন ভিলার কাছে ১-২ ব্যবধানে হারে সিটিজেনরা। জোড়া গোল ভিলার ওয়াটকিনসের। আর ম্যান সিটির একমাত্র গোলদাতা আন্তোনিও।

সম্পর্কিত সংবাদ