Bartaman Logo
১৮ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

৬ দিন বিঘ্নিত হবে চক্ররেল পরিষেবা

দশমী থেকে এয়োদশী (২ থেকে ৫ অক্টোবর) এবং ৭- ৮ অক্টোবর শহরের চক্ররেল পরিষেবা ব্যাহত হবে। মূলত দুর্গাপ্রতিমা ও লক্ষ্মীপ্রতিমা নিরঞ্জনের জন্য গঙ্গার ঘাট সংলগ্ন এই ট্রেন রুটে এই ছ’দিন বিঘ্নিত হবে পরিষেবা।

৬ দিন বিঘ্নিত হবে চক্ররেল পরিষেবা
  • ২৯ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দশমী থেকে এয়োদশী (২ থেকে ৫ অক্টোবর) এবং ৭- ৮ অক্টোবর শহরের চক্ররেল পরিষেবা ব্যাহত হবে। মূলত দুর্গাপ্রতিমা ও লক্ষ্মীপ্রতিমা নিরঞ্জনের জন্য গঙ্গার ঘাট সংলগ্ন এই ট্রেন রুটে এই ছ’দিন বিঘ্নিত হবে পরিষেবা। রেল জানিয়েছে, এর জন্য এক জোড়া ট্রেন (৩০৪১৬, ৩০৪৫১) এই ক’দিন পুরোপুরি বাতিল থাকবে। এছাড়া ৬টি সার্কুলার ট্রেন (৩০৩১২, ৩০৩১৪, ৩০১২২, ৩০৩৩১, ৩০৩১১, ৩০৩১৩) এই সময় কলকাতা স্টেশন থেকেই যাত্রা শুরু ও শেষ করবে ট্রেনগুলি। একইভাবে এই সময় এক জোড়া চক্ররেল (৩০১৫৪, ৩০১২৩) শিয়ালদহ (নর্থ) স্টেশন থেকে যাত্রা শুরু ও শেষ করবে। আরও সাতটি ট্রেন এই ক’দিন গোটা যাত্রাপথে চলাচল করবে না। সব মিলিয়ে পুজো মিটলেই চক্ররেলের যাত্রীদের খানিক দুর্ভোগ পোহাতে হবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ