Bartaman Logo
২০ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

চা পাতা তোলা শুরু হলেও জোগান প্রায় নেই

সোমবার থেকে শুরু হল চা পাতা তোলা। এদিন বটলিফ কারখানা খুললেও চোপড়া ব্লকে সেভাবে কাঁচা চা পাতার জোগান দিতে পারেননি চাষিরা। চোপড়া ক্ষুদ্র চা চাষি সমিতির সম্পাদক পার্থ ভৌমিক বলেন, এলাকায় এখনও বাগানগুলি প্রস্তুতি নিতে পারেনি।

চা পাতা তোলা শুরু হলেও জোগান প্রায় নেই
  • ১১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, চোপড়া: সোমবার থেকে শুরু হল চা পাতা তোলা। এদিন বটলিফ কারখানা খুললেও চোপড়া ব্লকে সেভাবে কাঁচা চা পাতার জোগান দিতে পারেননি চাষিরা। চোপড়া ক্ষুদ্র চা চাষি সমিতির সম্পাদক পার্থ ভৌমিক বলেন, এলাকায় এখনও বাগানগুলি প্রস্তুতি নিতে পারেনি। ক্ষুদ্র চা চাষিদের আরও বেশ কয়েকদিন সময় লাগবে। চাষিরা জানিয়েছেন, এখনও বাগানের পরিচর্যা চলছে। মাত্র ৫ থেকে ৬ শতাংশ চাষির চা বাগান পাতা তোলার জন্য তৈরি। 
Advertisement
দাসপাড়ার ক্ষুদ্র চা চাষি রিয়াজুল ইসলাম জানান, নতুন পাতা তুলতে কম করে ১৫ থেকে ২০ দিন সময় লাগবে। এলাকার ক্ষুদ্র চা চাষিদের মধ্যে প্রত্যুষ সিংহ বলেন, মরশুমের ফার্স্ট ফ্লাশের পাতা আসতে আরও অপেক্ষা করতে হবে।  কারখানার মালিকপক্ষ জানিয়েছে, কিছু কারখানা এদিন খুলেছে ঠিকই। কিন্তু এখনও বাগানে পাতা ওঠেনি। পরিস্থিতি স্বাভাবিক হলেই ধীরে ধীরে সব কারখানা খুলে যাবে। দু’মাসেরও বেশি চা পাতা তোলা বন্ধ ছিল। 
Advertisement
সম্পর্কিত সংবাদ