সংবাদদাতা, মেখলিগঞ্জ: গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে চা ফ্যাক্টরির এক কর্মচারীর। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে মেখলিগঞ্জ ব্লকের ভোটবাড়ির একটি চা ফ্যাক্টরিতে। কর্মীর মৃত্যুর ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলেও মঙ্গলবার এলাকার একটি সিসিক্যামেরার ফুটেজ প্রকাশ্যে আসে। সেই ভিডিও সমাজমাধ্যমে পোস্ট হতেই এলাকায় হইচই পড়ে যায়।
Advertisement
পুলিস ও স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম রামকৃষ্ণ সরকার(৫০)। মেখলিগঞ্জ পুরসভার ২ নম্বর ওয়ার্ডের সিংপাড়ায় তাঁর বাড়ি। তিনি ওই চা ফ্যাক্টরিতে নৈশপ্রহরীর কাজ করতেন। এছাড়াও দিনের বেলায় চুক্তির ভিত্তিতে কাজে নিযুক্ত ছিলেন।
সোমবার কাঁচা চা পাতা বোঝাই একটি গাড়ি ফ্যাক্টরিতে ঢুকে ওজন করার জন্য পিছোতে থাকে। সেই সময় গাড়ির পিছনের চাকায় পিষ্ট হন রামকৃষ্ণবাবু। ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃতের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। মৃতের স্ত্রী মিঠু সরকার বিউটি পার্লারে কাজ করেন। স্বামীর মৃত্যুতে তিনি শোকস্তব্ধ। বাড়ির লোক এদিন কথা বলার মতো অবস্থায় ছিলেন না।
প্রতিবেশী রুপম সিংহ জানিয়েছেন, মৃতের স্ত্রী সামান্য বিউটি পার্লারে কাজ করলেও স্বামীর রোজগারে সংসার চলত। আগে নানা ধরনের ব্যবসা করলেও কয়েক বছর ধরে চা ফ্যাক্টরিতে কাজ করছিলেন রামকৃষ্ণ। এই মৃত্যু মেনে নেওয়া যায় না।
ওই চা ফ্যাক্টরির এক মালিক দিলীপ পারেখ মঙ্গলবার সন্ধ্যায় বলেন, ওজন করার জন্য কাঁচা চা পাতা ভর্তি একটি গাড়ি পিছোচ্ছিল। ওই সময় ঠিক গাড়ির পিছনে দাঁড়িয়ে উল্টোমুখ করে জল দেওয়ার কাজ করছিলেন ওই ব্যক্তি। হয়তো অন্যমনস্ক ছিলেন। তবে যেকোনও মৃত্যু দুঃখজনক। পরিবারকে সমবেদনা জানিয়েছি।