Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

চা গাছের পাতা ছাঁটার মেশিনের ব্লেড ছিটকে মৃত্যু

চা গাছের পাতা ছাঁটার মেশিনের ব্লেড ছিটকে মৃত্যু
  • ১০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রাজগঞ্জ: চা বাগানে পাতা প্রুনিংয়ের কাজ করতে গিয়ে প্রাণ গেল এক যুবকের। ঘটনার সোমবার দুপুরে শোকের ছায়া নেমে আসে রাজগঞ্জে। পুলিস জানিয়েছে, মৃতের নাম জিতেশ রায় (২৬)। যুবক রাজগঞ্জ ব্লকের পানিকাউরি গ্রাম পঞ্চায়েতের ডাক্তারপাড়ার বাসিন্দা ছিলেন। 
Advertisement
স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, সকালে ব্লকের সুখানি গ্রাম পঞ্চায়েতের গুয়াবাড়ির একটি চা বাগানে কাজ করতে গিয়েছিলেন জিতেশ। সেখানেই কাজ করার সময় চা গাছের পাতা ছাঁটার মেশিনের ব্লেড ছিটকে গিয়ে তাঁর পেটে লেগে যায়। বাগানের অন্য শ্রমিকরাই স্থানীয়দের সহযোগিতায় রক্তাক্ত অবস্থায় যুবককে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। 
মৃত ওই যুবকের মামাতো দাদা কল্যাণ রায় বলেন, জিতেশ পরিবারের বড় ছেলে ছিল। বাড়িতে ওর মা-বাবা এবং ছোট ভাই রয়েছে। মামা মোহন রায় দিনমজুরি করে সংসার চালান। ভাইয়ের রোজগারে পরিবার ভালোভাবেই চলছিল। তবে এখন কীভাবে চলবে তা নিয়ে চিন্তা। প্রত্যেক বছরই চা পাতা তোলার মরশুম শেষে পাতা ছাঁটার কাজ করত ভাই। সাতদিন ধরে গুয়াবাড়ির একটি বাগানে কাজ করছিল। দুপুরেই ওর দুর্ঘটনার খবর জানতে পাই। এমন ঘটনার খবর পেয়ে শোক প্রকাশ করেছেন সুখানি গ্রাম পঞ্চায়েতের প্রধান পরিমল রায়।
সম্পর্কিত সংবাদ