সংবাদদাতা, চোপড়া: হাপতিয়াগছ গ্রাম পঞ্চায়েতের ভৈষপিটায় রাতে বাগানের চা গাছ নষ্ট করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। শনিবার সকালে বিষয়টি নজরে আসে বাগান মালিক খাজিমুদ্দিনের। তাঁর বক্তব্য, চা বাগানের মাঝে প্রায় তিনশো চা গাছ তুলে ফেলে দেওয়া হয়েছে। চোপড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।



