সংবাদদাতা, চোপড়া: রাতের অন্ধকারে বাগানের চা গাছ কেটে নষ্ট করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। চোপড়ার হাপতিয়াগছ গ্রাম পঞ্চায়েতের কালুগছ এলাকার ঘটনা। শনিবার সকালে বিষয়টি নজরে আসে বাগান মালিকের। বাগান মালিক ইসলাম উদ্দিন জানান, প্রায় দেড়শো চা গাছ রাতের অন্ধকারে কেটে নষ্ট করে দিয়েছে দুষ্কৃতীরা। চোপড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিস।



