সংবাদদাতা, আলিপুরদুয়ার: চা বাগানের নির্মাণ শ্রমিকদের সামাজিক সুরক্ষা যোজনার আওতায় আনছে রাজ্য সরকার। সেজন্য বাগানের নির্মাণ শ্রমিকদের নাম নথিভুক্ত করার জন্য আলিপুরদুয়ারে ৬১টি বাগানে শিবির করে ফর্ম বিলির কাজ শুরু করেছে শ্রমদপ্তর। দপ্তর জানিয়েছে, বুধবার পর্যন্ত তাদের বীরপাড়া সার্কেলে ৪৩টি ও আলিপুরদুয়ার সার্কেলে ১৬টি শিবির হয়েছে। দু’টি সার্কেলে ৫৯টি শিবিরে এখনও পর্যন্ত ২৯ হাজার শ্রমিকের মধ্যে ফর্ম বিলি করা হয়েছে।
Advertisement
শ্রমদপ্তরের বীরপাড়া সার্কেলের সহকারী শ্রম কমিশনার অমিত দাস বলেন, চা বাগানের নির্মাণ কর্মীদের রাজ্য সরকারের সামাজিক যোজনার আওতায় আনতে তিন দফায় কাজ চলছে। প্রথম দফায় বাগানে শিবির করে শ্রমিকদের ফর্ম দেওয়া হচ্ছে। দ্বিতীয় দফায় শ্রমিকদের বিলি করা ফরম সংগ্রহ করা হবে। শেষ দফায় শ্রমিকদের আবেদন যাচাই করে রাজ্য পাঠানো হবে। জেলার দু’টি সার্কেলে বুধবার পর্যন্ত ২৯ হাজার শ্রমিকের মধ্যে ফর্ম বিলি করা হয়েছে।
শ্রমদপ্তর জানিয়েছে, সামাজিক সুরক্ষা স্কিমের আওতায় এনে বাগানের নন ওয়ার্কার শ্রমিকদের পিএফ অ্যাকাউন্ট বানিয়ে দেবে রাজ্য সরকার। রাজ্য সরকারই বাগানের নির্মাণ কর্মীদের পিএফ অ্যাকাউন্টে প্রতি মাসে ৫৫ টাকা করে জমা করবে। নির্মাণ কর্মীদের পিএফ অ্যাকাউন্টে এভাবে বছরে ৬৬০ টাকা জমা হবে। ৬০ বছর পর নির্মাণ কর্মীরা সুদে আসলে ২ লক্ষ ৭২ হাজার টাকা পাবেন। দুর্ঘটনাজনিত কারণে কোনও নির্মাণ কর্মী মারা গেলে তাঁর পরিবার এককালীন দুই লক্ষ টাকা পাবে। স্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রেও রাজ্য ৫০ হাজার টাকা দেবে নির্মাণ কর্মীর পরিবারকে।
তৃণমূলের চা শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীরেন্দ্র বঁড়া ওরাওঁ বলেন, বাগানের নন ওয়ার্কার নির্মাণ কর্মীদের সামাজিক সুরক্ষা যোজনার আওতায় আনা রাজ্য সরকারের ঐতিহাসিক সিদ্ধান্ত। ২০২৬ সালের ভোটের আগে মুখ্যমন্ত্রীর এটা মাস্টারস্ট্রোক। শ্রমদপ্তর জানিয়েছে, সামাজিক সুরক্ষা স্কিমের আওতায় এনে বাগানের নন ওয়ার্কার শ্রমিকদের পিএফ অ্যাকাউন্ট বানিয়ে দেবে রাজ্য সরকার। রাজ্য সরকারই বাগানের নির্মাণ কর্মীদের পিএফ অ্যাকাউন্টে প্রতি মাসে ৫৫ টাকা করে জমা করবে। নির্মাণ কর্মীদের পিএফ অ্যাকাউন্টে এভাবে বছরে ৬৬০ টাকা জমা হবে। ৬০ বছর পর নির্মাণ কর্মীরা সুদে আসলে ২ লক্ষ ৭২ হাজার টাকা পাবেন। দুর্ঘটনাজনিত কারণে কোনও নির্মাণ কর্মী মারা গেলে তাঁর পরিবার এককালীন দুই লক্ষ টাকা পাবে। স্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রেও রাজ্য ৫০ হাজার টাকা দেবে নির্মাণ কর্মীর পরিবারকে।
চা বাগানের শ্রমিকরা কন্যাশ্রী, রূপশ্রী, সবুজসাথী, স্বাস্থ্যসাথী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, চা সুন্দরী ও বাংলা আবাস সহ নানা প্রকল্পের সুবিধা মিলছে। এবার বাগানের নন ওয়ার্কার নির্মাণ শ্রমিকদের সামাজিক সুরক্ষা যোজনার আওতায় আনছে রাজ্য সরকার।
যদিও বিজেপির জেলা সভাপতি সাংসদ মনোজ টিগ্গার কটাক্ষ, ছাব্বিশের ভোটের দিকে তাকিয়ে বাগানের নন ওয়ার্কার শ্রমিকদের ভাঁওতা দিতেই তৃণমূল সরকার এই লোক দেখানো উদ্যোগ নিয়েছে। এসব কিছুই হবে না। কারণ রাজ্যের কোষাগারে এত টাকা নেই।



