Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

চা বাগানের নালায় মহিলার অর্ধনগ্ন দেহ উদ্ধার

চা বাগানের নালায় মহিলার অর্ধনগ্ন দেহ উদ্ধার
  • ২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বানারহাট: সেচনালা থেকে অর্ধনগ্ন এক মহিলার মৃতদেহ উদ্ধার হল। ঘটনাটি বানারহাটের লক্ষ্মীপাড়া চা বাগানের। রবিবার সকালে চা বাগানের ৩(এ) সেকশনে মহিলার মৃতদেহ দেখতে পান বাগানের শ্রমিকরা। মৃতার নাম কুন্তি খেরওয়ার(৫৪)। বাড়ি চা বাগানের ট্যাঙ্কি লাইনে। খবর পেয়ে বানারহাট পুলিস ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। তবে কীভাবে মহিলার মৃত্যু হল, তা নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। মৃত মহিলার পরিবার সূত্রে খবর, মহিলা শনিবার থেকে নিঁখোজ ছিলেন। তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানান পরিবারের সদস্যরা। এদিন সকালে মৃতদেহ দেখতে পান বাগানের শ্রমিকরা। বানারহাট থানার পুলিস জানান, মৃতদেহ উদ্ধার করে জলপাইগুড়ি জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কী করে মৃত্যু হল, সেই বিষয়ে জানার জন্য তদন্ত শুরু করেছে পুলিস।
Advertisement
সম্পর্কিত সংবাদ