Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

চা বাগান থেকে মৃতদেহ উদ্ধার

চা বাগান থেকে মৃতদেহ উদ্ধার
  • ২৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কুমারগ্রাম: সোমবার কুমারগ্রাম ব্লকের কার্তিকা চা-বাগান এলাকা থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করল শামুকতলা থানার পুলিস। পুলিস জানিয়েছে, মৃতের নাম কিষান টোপ্পো (২২)।‌ রবিবার রাত থেকে কিষান নিখোঁজ ছিল। সোমবার সকালে তাঁর মৃতদেহ এলাকার একটি কালভার্টের পাশে রিংয়ের উপর পড়ে থাকতে দেখা যায়। কার্তিকা থেকে রায়ডাক চা-বাগান যাওয়ার পথে রাস্তায় কালভার্টের পাশে রিং বসানোর কাজ শুরু হয়েছে। রাতের অন্ধকারে সেই রাস্তায় গিয়ে রিংয়ের উপর পড়ে যায় কিষান। সকালে সাইকেল সহ তাঁর মৃতদেহ পড়ে দেখতে দেখেন এলাকার বাসিন্দারা। এরপরই খবর দেওয়া হয় শামুকতলা থানায়। পুলিস ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।
Advertisement
সম্পর্কিত সংবাদ