Bartaman Logo
১৯ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

চা বাগানে রেশন ও পড়ুয়াদের স্কলারশিপে জোর দিতে নির্দেশ এসডিও’র

উন্নয়ন সমন্বয় ও পর্যালোচনা বৈঠকে চা বাগানে রেশন, অঙ্গনওয়াড়িতে খাবার ও পড়ুয়াদের স্কলারশিপে বিশেষ জোর দেওয়ার নির্দেশ দিলেন জলপাইগুড়ি সদরের মহকুমা শাসক তমোজিৎ চক্রবর্তী।

চা বাগানে রেশন ও পড়ুয়াদের স্কলারশিপে জোর দিতে নির্দেশ এসডিও’র
  • ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: উন্নয়ন সমন্বয় ও পর্যালোচনা বৈঠকে চা বাগানে রেশন, অঙ্গনওয়াড়িতে খাবার ও পড়ুয়াদের স্কলারশিপে বিশেষ জোর দেওয়ার নির্দেশ দিলেন জলপাইগুড়ি সদরের মহকুমা শাসক তমোজিৎ চক্রবর্তী। বুধবার ডিআরডিসি হলে অনুষ্ঠিত বৈঠকে দুয়ারে সরকারের ক্যাম্পের মাধ্যমে কোন দপ্তরে কত আবেদন জমা পড়েছে, তা জানতে চান এসডিও। জমা পড়া আবেদনের পরিপ্রেক্ষিতে দ্রুত যাতে মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া যায়, সেব্যাপারে নির্দেশ দেন তিনি। আরও বেশি করে সমন্বয় রেখে দ্রুততার সঙ্গে সরকারি প্রকল্প বাস্তবায়নের কাজ করতে হবে বলে জানান। জলপাইগুড়ি শহরের যানজটের বিষয়টিও এদিনের বৈঠকে উঠে আসে। তবে এ বিষয়টি নিয়ে পুরসভা ও ট্রাফিক পুলিসের সঙ্গে ফের বৈঠকে বসার সিদ্ধান্ত হয়েছে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ