Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

চা বাগানে চিতাবাঘের দাপট, হাইরিস্ক জোন চিহ্নিত করতে সমীক্ষায় বনদপ্তর

চা বাগানে চিতাবাঘের দাপট, হাইরিস্ক জোন চিহ্নিত করতে সমীক্ষায় বনদপ্তর
  • ১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: জঙ্গলের বাইরেও প্রচুর চিতাবাঘ ঘোরাফেরা করছে। বিশেষ করে ডুয়ার্সের চা বাগানগুলিতে অনেক চিতাবাঘ রয়েছে। যা উদ্বেগ বাড়াচ্ছে বনদপ্তরের। এই পরিস্থিতিতে চিতাবাঘ নিয়ে হাইরিস্ক জোন চিহ্নিত করতে এবার সমীক্ষায় নামছে বনদপ্তর। ট্র্যাপ ক্যামেরা বসিয়ে এবং ড্রোন উড়িয়ে ওই সমীক্ষা করা হবে বলে শনিবার জানিয়েছেন গোরুমারার ডিএফও দ্বিজপ্রতিম সেন।
Advertisement
ডিএফও বলেন, অনেক চা বাগানের ভিতর পোলট্রি ফার্ম করা হয়েছে। কোথাও আবার ছাগল পালন করা হচ্ছে। ফলে খাবারের লোভে জঙ্গল থেকে প্রচুর চিতাবাঘ বেরিয়ে আসছে। চা বাগানে একটা অস্থায়ী বাসস্থান বানিয়ে ফেলেছে কিছু লেপার্ড। যা আমাদের চিন্তায় রাখছে। সেকারণে জঙ্গলের বাইরে কোথায় কোথায় চিতাবাঘের সংখ্যা বেশি, তা চিহ্নিত করতে আমরা সমীক্ষা শুরু করতে চলেছি। আমাদের তরফে প্রস্তাব পাঠানো আছে। চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেনের কাছ থেকে সবুজ সঙ্কেত এলেই আমরা ওই সমীক্ষা শুরু করে দেব। ট্র্যাপ ক্যামেরা বসিয়ে এবং ড্রোন উড়িয়ে সমীক্ষা চলবে। মূলত হাইরিস্ক জোন চিহ্নিত করা হবে ওই সমীক্ষায়। সেইমতো ব্যবস্থা নেওয়া হবে।
সম্পর্কিত সংবাদ