Bartaman Logo
১৩ জুলাই, ২০২৬
বর্তমান / হেলথ

সার্ভাইক্যাল ক্যানসার, শীঘ্রই শুরু হচ্ছে ফ্রি টিকাকরণ, পাবে রাজ্যের দশ লক্ষাধিক কিশোরী

রাজ্যে শীঘ্রই শুরু হচ্ছে মেয়েদের সার্ভাইক্যাল ক্যানসার প্রতিরোধের এইচপিভি টিকাকরণ। ১৪ বছর বয়সি কিশোরীরা এই টিকা পাবে। রাজ্যে টিকা পাবে ১০ লক্ষাধিক কিশোরী।

সার্ভাইক্যাল ক্যানসার, শীঘ্রই শুরু হচ্ছে  ফ্রি টিকাকরণ, পাবে রাজ্যের দশ লক্ষাধিক কিশোরী
  • ২১ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে শীঘ্রই শুরু হচ্ছে মেয়েদের সার্ভাইক্যাল ক্যানসার প্রতিরোধের এইচপিভি টিকাকরণ। ১৪ বছর বয়সি কিশোরীরা এই টিকা পাবে। রাজ্যে টিকা পাবে ১০ লক্ষাধিক কিশোরী। এজন্য ব্যবহৃত হবে ইউ উইন পোর্টাল। মঙ্গলবার এক নির্দেশনামা জারি করেছে স্বাস্থ্যদপ্তর। তারা জানিয়েছে, টিকাকরণ চলবে সোম-শনিবার। দেশজুড়ে প্রাথমিক এবং ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র প্রভৃতি জায়গায় এই ভ্যাকসিনেশন হচ্ছে। বাংলায় ভেনু এখনো ঠিক হয়নি। তবে ইতিমধ্যেই ৭ লক্ষ ৭২ হাজারের বেশি টিকা ডোজ রাজ্যে চলে এসেছে। রাজ্যে ২০০৮ সালে বেসরকারি স্বাস্থ্যক্ষেত্রে এই টিকা দেওয়া হয়। এখন সরকারিভাবে যে টিকা দেওয়া হচ্ছে, তার বাজার দাম ৪ হাজার টাকা। দেশে ২৮ ফেব্রুয়ারি প্রথম মধ্যপ্রদেশে এই টিকাকরণ শুরু হয়। আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। গত ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্বের ১৬৩টি দেশে এই টিকা চালু হয়েছে। পশ্চিমবঙ্গে এই ভ্যাকসিন চালুর জন্য রাজ্যওয়ারি প্রশিক্ষণ সমাপ্ত। চলছে জেলাওয়ারি তৎপরতা। ব্লক স্তর পর্যন্ত প্রশিক্ষণ শেষ হলেই কার্যক্রম শুরু হবে। 

Advertisement

দপ্তর সূত্রের খবর, ভারতে মহিলাদের মধ্যে যেসব ক্যানসার সবচেয়ে বেশি হয়, সেই তালিকায় দ্বিতীয় স্থানেই রয়েছে সার্ভাইক্যাল বা জরায়ুমুখের ক্যানসার। ২০২৪ সালে শুধু এই ক্যানসারেই আক্রান্ত হন নানা বয়সি ৭৮,৪৯৯ জন মহিলা। তাঁদের অর্ধেকের বেশির মৃত্যুও হয়। ক্যানসারের প্রথম পর্যায়ে উল্লেখযোগ্য উপসর্গ থাকে না। পরে জরায়ুমুখে রক্তপাত, কোমর ও কুঁচকিতে ব্যথা, ফিসচুলা প্রভৃতি লক্ষণ দেখা যায়।

Advertisement
সম্পর্কিত সংবাদ