Bartaman Logo
২২ আগস্ট, ২০২৬

একজনের নামে সর্বোচ্চ সীমার বেশি সিম কার্ড, আরও কড়া হচ্ছে কেন্দ্র

মোবাইল ফোনের সিম কার্ড নিয়ে আরও কড়া হচ্ছে কেন্দ্র। এখন একজন ব্যক্তির নামে সর্বাধিক ৯টি সিম কার্ড থাকতে পারে।

একজনের নামে সর্বোচ্চ সীমার বেশি সিম কার্ড, আরও কড়া হচ্ছে কেন্দ্র
  • ২২ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: মোবাইল ফোনের সিম কার্ড নিয়ে আরও কড়া হচ্ছে কেন্দ্র। এখন একজন ব্যক্তির নামে  সর্বাধিক ৯টি সিম কার্ড থাকতে পারে। জম্মু ও কাশ্মীর, অসম ও উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির ক্ষেত্রে এই সংখ্যা ছয়। দীর্ঘদিন ধরেই এই নিয়ম কার্যকর রয়েছে। কিন্তু সেই নিয়ম মানার ক্ষেত্রে গাফিলতি রয়ে যাচ্ছে বলে অভিযোগ। যাদের নামে ইতিমধ্যেই সর্বাধিক সংখ্যক সিম কার্ড রয়েছে, তাদের নামে যাতে আর নতুন সিম ইস্যু না করা হয়, তার জন্য টেলিকম অপারেটরগুলিকে নির্দেশিকা পাঠিয়েছে ডিপার্টমেন্ট অব টেলিকমিউনিকেশনস বা ডট। ২৪ আগস্ট থেকে এই নয়া নির্দেশিকা কার্যকর হবে। ৯টি সিম কার্ড নেওয়ার পরেও যদি কোনো ব্যক্তি নতুন সিম কিনতে যায়, তাহলে চিহ্নিত করার জন্য প্রয়োজনীয় প্রযুক্তি চালুর জন্যও টেলিকম অপারেটরগুলিকে নির্দেশ দিয়েছে কেন্দ্র। ওই গ্রাহককে বার্তা পাঠিয়ে বলা হবে যে সেই ব্যক্তি সিম ব্যবহারের সর্বোচ্চ সীমা ছুঁয়ে ফেলেছে। ওই নির্দেশিকায় আরও বলা হয়েছে, গ্রাহকের নামে আগে কতগুলি সিম রয়েছে, তা পরীক্ষা করে দেখবে টেলিকম সংস্থা।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ