Bartaman Logo
১০ জুন, ২০২৬

চন্দ্রভাগার জল বেশি ব্যবহারে রণবীর খালের দৈর্ঘ্য বাড়াচ্ছে ভারত

চন্দ্রভাগার জল বেশি ব্যবহারে রণবীর খালের দৈর্ঘ্য বাড়াচ্ছে ভারত
  • ১৮ মে, ২০২৫ ১৬:০৫
Prefer us on Google

নয়াদিল্লি: সিন্ধু চুক্তি স্থগিত করে দেওয়ার পর পাকিস্তানের উপর জল বণ্টন নিয়ে আরও চাপ বৃদ্ধির কৌশল নিল ভারত। এরই অঙ্গ হিসেবে এবার রণবীর খালের দৈর্ঘ্য বৃদ্ধির পরিকল্পনা করেছে কেন্দ্র। এই খালটি চন্দ্রভাগা নদীর সঙ্গে যুক্ত। চুক্তি অনুযায়ী এতদিন এই নদীর জলের বেশিরভাগ অংশ পেত পাকিস্তান। শুধুমাত্র সেচের জন্য কিছুটা জল ভারতে আসত। কিন্তু সিন্ধু চুক্তি স্থগিত করে দেওয়ায় ভারতকে আর সেই বাধ্যবাধকতা মানতে হবে না। রণবীর খালের দৈর্ঘ্য বৃদ্ধি পেলে ভারত আরও বেশি পরিমাণে চন্দ্রভাগার জল পাবে। সেচের পাশাপাশি জলবিদ্যুত্ তৈরির সুযোগও মিলবে বলে কেন্দ্রীয় সরকারের এক আধিকারিক জানিয়েছেন। অন্য এক কেন্দ্রীয় আধিকারিক জানিয়েছেন, সিন্ধু চুক্তির জন্য এতদিন ভারত-পাকিস্তানের সীমান্ত দিয়ে বয়ে চলা পাঁচটি নদীর জল ব্যবহার করে বিদ্যুত্ তৈরি করেছে ইসলামাবাদ। এবার একই রাস্তা নিতে চাইছে ভারতও। এখন ভারত ৩ হাজার মেগাওয়াট জলবিদ্যুত্ তৈরি করে, এই পরিমাণ আরও বাড়াতে চাইছে কেন্দ্র। ইতিমধ্যেই এই নিয়ে সমীক্ষাও হয়ে গিয়েছে। ওই আধিকারিক জানান, সমগ্র পরিকল্পনার অঙ্গ হিসেবে রণবীর খালের দৈর্ঘ্য অদূর ভবিষ্যতে বাড়িয়ে ১২০ কিমি করা হবে। তবে, এর জন্য সময় লাগবে। রণবীর খাল ছাড়াও কাঠুয়া, পরাগওয়াল ও ইরাবতী খাল সংস্কার ও গভীরতা বাড়ানোর কাজও শুরু হয়ে গিয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ