Bartaman Logo
১০ জুন, ২০২৬

নগদ কাণ্ড: সাক্ষর দু’শতাধিক সাংসদের, অভিযুক্ত বিচারতিকে অপসারণের প্রক্রিয়া শুরু কেন্দ্রের

নগদ কাণ্ডে আরও বিপাকে বিচারপতি যশবন্ত ভার্মা। তাঁকে অপসারণের দাবি জানিয়ে সোমবার লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে স্মারকলিপি জমা দিলেন ১৫২ জন সাংসদ।

নগদ কাণ্ড: সাক্ষর দু’শতাধিক সাংসদের, অভিযুক্ত বিচারতিকে অপসারণের প্রক্রিয়া শুরু কেন্দ্রের
  • ২১ জুলাই, ২০২৫ ১৮:০৭
Prefer us on Google

নয়াদিল্লি: নগদ কাণ্ডে আরও বিপাকে বিচারপতি যশবন্ত ভার্মা। তাঁকে অপসারণের দাবি জানিয়ে সোমবার লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে স্মারকলিপি জমা দিলেন ১৫২ জন সাংসদ। ওই একই ইস্যুতে রাজ্যসভায় নোটিস জমা দিয়েছেন ৫০ জনের বেশি সদস্য। এর ফলে বিচারপতি ভার্মার ইমপিচমেন্টের প্রক্রিয়া আরও এক ধাপ এগোল বলে মত বিশেষজ্ঞদের।

Advertisement

আজ, সোমবার থেকে শুরু  হয়েছে সংসদের বাদল অধিবেশন। এদিনই রাজনৈতিক মতপার্থক্য দূরে রেখে সংবিধানের ১২৪, ২১৭ ও ২১৮ অনুচ্ছেদের আওতায় প্রস্তাব জমা দেন বিজেপি, কংগ্রেস, টিডিপি, জেডিইউ, সিপিএম সহ অন্যান্য দলের সাংসদরা। অন্যদিকে, রাজ্যসভায় ৫০ জনের বেশি ওই একই প্রস্তাব দেন। যার পরিপ্রেক্ষিতে সংসদের সেক্রেটারি জেনারেলকে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলা হয়েছে।

চলতি বছর দোলের দিন বিচারপতি ভার্মার বাসভবনের গুদামে আগুন লাগে। আগুন নেভাতে গিয়ে ঘটনাস্থল থেকে আধপোড়া নোটের একাধিক বান্ডিল উদ্ধার করে দমকল। পরে আরও নোট উদ্ধার করা হয়। বিষয়টি প্রকাশ্যে আসতেই শুরু হয় তুমুল বিতর্ক। সঙ্গে সঙ্গে বিচারপতি ভার্মাকে দিল্লি থেকে এলাহাবাদ হাইকোর্টে সরিয়ে দেওয়া হয়। মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। ঘটনার তদন্তের জন্য তিন সদস্যের কমিটি গঠন করেন তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। বিচারপতি যশোবন্ত ভার্মাকে অপসারণের সুপারিশ করে কমিটি।

Advertisement
সম্পর্কিত সংবাদ