Bartaman Logo
১৯ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / ব্যবসা

বঙ্গে চা শ্রমিকদের উন্নয়নে কেন্দ্রের বরাদ্দ ৩১২ কোটি

চা শ্রমিক ও তাঁদের পরিবারের জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে পশ্চিমবঙ্গকে ৩১২ কোটি টাকার অনুমোদন দিল কেন্দ্র।

বঙ্গে চা শ্রমিকদের উন্নয়নে কেন্দ্রের বরাদ্দ ৩১২ কোটি
  • ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চা শ্রমিক ও তাঁদের পরিবারের জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে পশ্চিমবঙ্গকে ৩১২ কোটি টাকার অনুমোদন দিল কেন্দ্র। প্রধানমন্ত্রী চা শ্রমিক প্রোৎসাহন যোজনার আওতায় পশ্চিমবঙ্গের চা বাগান এলাকায় শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা এবং বিশ্রাম কেন্দ্র তৈরির জন্য এই অর্থ বরাদ্দের প্রস্তাব অনুমোদিত হয়েছে। সমাজমাধ্যমে জানিয়েছেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল। 

Advertisement

সূত্রের খবর, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের এই প্রকল্পের নোডাল দপ্তর হিসাবে কাজ করবে। এর মধ্যে ১৭৭ কোটি টাকা খরচ হবে শিক্ষাক্ষেত্রে। স্বাস্থ্য পরিষেবায় খরচের পরিমাণ ৭২ কোটি টাকা। এছাড়া ৬৩ কোটি টাকায় তৈরি হবে ৩২১টি বিশ্রাম কেন্দ্র। ৮৮টি বিশ্রাম কেন্দ্র হবে পাহাড়ি এলাকায়। বাকি ২৩৩টি হবে সমতলের বিভিন্ন চা বাগান এলাকায়। কিন্তু কী থাকবে এই বিশ্রাম কেন্দ্রগুলিতে? বসার ব্যবস্থা, স্বাস্থ্যসম্মত শৌচাগার, পানীয় জলের ব্যবস্থা প্রভৃতি। সৌরবিদ্যুতেরও ব্যবস্থা থাকবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ