Bartaman Logo
১০ জুন, ২০২৬

রাজ্যে বিজেপির দলবদলু নেতার উগ্র হিন্দুত্ববাদী প্রচারের বিপক্ষে কেন্দ্রীয় নেতৃত্ব

দলবদলু বিজেপি নেতার উগ্র হিন্দুত্ববাদী অবস্থানে সায় নেই বিজেপি কেন্দ্রীয় পার্টিরও। তাই বাংলায় আসন্ন শারদোৎসবে সব ধর্মের মানুষকেই প্রত্যক্ষভাবে শামিল করাতে কোমর বাঁধছে বিজেপি।

রাজ্যে বিজেপির দলবদলু নেতার উগ্র হিন্দুত্ববাদী প্রচারের বিপক্ষে কেন্দ্রীয় নেতৃত্ব
  • ১৯ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দলবদলু বিজেপি নেতার উগ্র হিন্দুত্ববাদী অবস্থানে সায় নেই বিজেপি কেন্দ্রীয় পার্টিরও। তাই বাংলায় আসন্ন শারদোৎসবে সব ধর্মের মানুষকেই প্রত্যক্ষভাবে শামিল করাতে কোমর বাঁধছে বিজেপি। কারণ বাংলায় বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে আপাতত এমনই উপলব্ধি হয়েছে দলের কেন্দ্রীয় নেতৃত্বের। সেইমতোই রাজ্য কমিটির কাছে পাঠানো হচ্ছে বার্তা। বিজেপি সূত্রে এই খবর জানানো হয়েছে। প্রশ্ন উঠছে, বিধানসভা নির্বাচনে বাংলায় সংখ্যালঘু ভোট হাতছাড়া হয়ে যাওয়ার আশঙ্কাতেই কি কৌশল পাল্টাতে একপ্রকার বাধ্য হচ্ছে গেরুয়া শিবির? 

Advertisement

রাজ্য বিজেপির দলবদলু নেতার একের পর এক উগ্র হিন্দুত্ববাদী মন্তব্যে গেরুয়া শিবির যে কিছুটা হলেও অস্বস্তিতে পড়েছে, তা দলের একাধিক মূল্যায়নে উঠে এসেছে। স্পষ্ট হয়েছে, যেটুকু সংখ্যালঘু ভোট এখনও পর্যন্ত বিজেপির কাছে আছে, উগ্র হিন্দুত্বে ক্রমাগত হাওয়া দিতে থাকলে তা হাতছাড়া হতেও বেশি সময় লাগবে না। ফলে অবিলম্বে দলীয় কৌশল পাল্টে ফেলা জরুরি। 
দলীয় মূল্যায়নে বলা হয়েছে, দুর্গাপুজো, কালীপুজো, কিংবা ভাইফোঁটার মতো উৎসবে আদতে আপামর বাঙালি অংশ নেয়। এক্ষেত্রে হিন্দু-মুসলিম বিভাজন করতে হলে আখেরে সমস্যায় পড়তে হবে দলকেই। ইতিমধ্যেই বিজেপি সিদ্ধান্ত নিয়েছে, এবারের শারদোৎসব থেকেই আনুষ্ঠানিকভাবে বাংলায় ভোট প্রচার শুরু করা হবে। এক্ষেত্রেই প্রত্যেক ধর্মের মানুষকে সরাসরি শামিল করাতে তাই মরিয়া হয়েছে বিজেপি শিবির।

Advertisement
সম্পর্কিত সংবাদ