Bartaman Logo
১০ জুন, ২০২৬

ধর্মঘট পিছল কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলি

ধর্মঘট পিছল কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলি
  • ১৬ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি ও কলকাতা: ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘাতের আবহে দেশজুড়ে সাধারণ ধর্মঘটের দিন পরিবর্তন হল। ২০ মে’র বদলে আগামী ৯ জুলাই দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে ১০টি কেন্দ্রীয় শ্রমিক সংগঠন। বৃহস্পতিবার কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি দিল্লিতে বৈঠকে বসেছিল। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি বিবৃতিতে জানিয়েছে, দেশের এমন জটিল পরিস্থিতির মধ্যেও কেন্দ্রীয় সরকার শ্রম কোড চালু করতে উঠে পড়ে লেগেছে। 

Advertisement

২০ মে প্রতিটি জেলায়, কর্মক্ষেত্রে শ্রম কোড লাগু হওয়ার বিরুদ্ধে আন্দোলন অনুষ্ঠিত হবে। প্রসঙ্গত, ১০টি সর্বভারতীয় শ্রমিক সংগঠন এই বিষয়ে বৈঠক করে। সেখানে সিদ্ধান্ত হয়, মোদি সরকারের একের পর এক শ্রমিক এবং কৃষক স্বার্থ বিরোধী নীতি গ্রহণের প্রতিবাদে আগামী ২০ মে দেশব্যাপী সাধারণ ধর্মঘট হচ্ছেই। কিন্তু ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘাতের আবহে যখন সারা দেশ পাক বিরোধিতায় এককাট্টা হয়ে পড়েছে, তখন শ্রমিক সংগঠনগুলির এহেন কর্মসূচিতে কতটা সাড়া মিলবে, তা নিয়ে সন্দিহান হয়ে পড়ে নেতৃত্বের একাংশ। পাশাপাশি, বর্তমান পরিস্থিতিতে বামপন্থী শ্রমিক সংগঠনগুলির দেশব্যাপী সাধারণ ধর্মঘট কর্মসূচি নিয়ে প্রবল বিতর্কও সৃষ্টি হয়। এর প্রেক্ষিতে সাধারণ ধর্মঘটের সূচিতে পরিবর্তন করা যায় কি না, তা নিয়ে এদিনের বৈঠকের ডাক দেওয়া হয়েছিল। এর মধ্যে কংগ্রেসের শ্রমিক শাখা আইএনটিইউসিও শামিল হয়েছে। স্বাভাবিকভাবেই মোদি বিরোধী এই কর্মসূচিতে যোগ দেয়নি আরএসএসের শ্রমিক শাখা বিএমএস। বৃহস্পতিবার বিকেলে কলকাতায় ১০টি শ্রমিক সংগঠন একত্রে শ্রমকোড চালু করার বিপক্ষে ও শান্তি-সম্প্রীতি বজায় রাখার বার্তা দিতে মিছিল করে।

Advertisement
সম্পর্কিত সংবাদ