Bartaman Logo
১০ জুন, ২০২৬

২৫০ বাংলাদেশিকে ফেরত পাঠাল কেন্দ্র

গুজরাতের ২৫০ জন অবৈধ অভিবাসীকে বাংলাদেশ ফেরত পাঠাল কেন্দ্র। বৃহস্পতিবার ভদোদরা থেকে বিশেষ বিমানে ঢাকা পাঠানো হয়েছে তাদের।

২৫০ বাংলাদেশিকে ফেরত পাঠাল কেন্দ্র
  • ৫ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ভদোদরা: গুজরাতের ২৫০ জন অবৈধ অভিবাসীকে বাংলাদেশ ফেরত পাঠাল কেন্দ্র। বৃহস্পতিবার ভদোদরা থেকে বিশেষ বিমানে ঢাকা পাঠানো হয়েছে তাদের। নিরাপত্তার খাতিরে প্রত্যেকের হাতেই ছিল হাতকড়া। বিমানবন্দরের ছবিতে দেখা গিয়েছে, কোমরে দড়ি বাঁধা অবস্থায় সার দিয়ে বাংলাদেশের ওই অবৈধ অভিবাসীদের বিমানে ওঠানো হচ্ছে। তাদের ঘিরে আছেন পুলিসকর্মীরা। 

Advertisement

গুজরাতের বিভিন্ন শহরে অবৈধভাবে থাকছেন বহু বাংলাদেশি। এমন তথ্য সামনে এসেছিল কয়েকমাস আগেই। তদন্তে নেমে একাধিক বাংলাদেশিকে আটক করে পুলিস। দেখা যায়, সকলেই পরিচয় নথি জাল করে ভারতে আশ্রয় নিয়েছেন। এদের দেশে ফেরানোর কাজও শুরু হয় অল্পদিনেই। 

Advertisement
সম্পর্কিত সংবাদ