Bartaman Logo
১০ জুন, ২০২৬

তুরস্কের বিমান সংস্থার নিরাপত্তা সংক্রান্ত ছাড়পত্র বাতিল করে দিল কেন্দ্র

তুরস্কের বিমান সংস্থার নিরাপত্তা সংক্রান্ত ছাড়পত্র বাতিল করে দিল কেন্দ্র
  • ১৬ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: পাকিস্তানকে সামরিক সহায়তার খেসারত। আগেই তুরস্কে পর্যটনের উপর নিষেধাজ্ঞার দাবি উঠেছে। এবার প্রশাসনিকভাবে তুরস্কের প্রভাব কাটছাঁটের প্রক্রিয়া শুরু হল। নিরাপত্তার কারণে তুরস্কের সংস্থা সেলেবি অ্যাভিয়েশনের ছাড়পত্র বৃহস্পতিবার বাতিল করল কেন্দ্র। ভারতে ন’টি বিমানবন্দরের রক্ষণাবেক্ষণ সহ নানা কাজে যুক্ত রয়েছে এই সংস্থা। সেলেবি অ্যাভিয়শনের দু’টি শাখা রয়েছে। এর মধ্যে সেলেবি এয়ারপোর্ট সার্ভিসেস ইন্ডিয়া মূলত গ্রাউন্ড অপারেশনের কাজ করে। অন্যদিকে, সেলেবি দিল্লি কার্গো টার্মিনাল ম্যানেজমেন্ট ইন্ডিয়া দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো পরিষেবা দিয়ে থাকে। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখে সেলেবির নিরাপত্তা সংক্রান্ত ছাড়পত্র প্রত্যাহার করা হল। 

Advertisement

এদিকে, জেএনইউ-এর পর দ্বিতীয় বিশ্ববিদ্যালয় হিসেবে তুরস্কের সঙ্গে সবরকম চুক্তি বাতিল করল জামিয়া মিলিয়া ইসলামিয়া। তুরস্কের একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে মউ রয়েছে জামিয়ার। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের পিআরও সাইমা সইদ বলেন, ‘তুরস্কের সব শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে মউ বাতিল করলাম আমরা। দেশ এবং কেন্দ্রীয় সরকারের পাশে রয়েছে জামিয়া।’

Advertisement
সম্পর্কিত সংবাদ