Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

জমজমাট উলুবেড়িয়ার খলিশানী কালীতলা: আকর্ষণের কেন্দ্রে ২৫ ফুটের প্রতিমা, রয়েছে পাখির বাসা দিয়ে তৈরি মণ্ডপ

কোথাও ২৫ ফুটের কালীপ্রতিমা, কোথাও হয়েছে শান্তিপুরের বামাকালী, আবার কোথাও সাবেকি সাজেই মণ্ডপ আলো করে আছেন মহাকালী।

জমজমাট উলুবেড়িয়ার খলিশানী কালীতলা: আকর্ষণের কেন্দ্রে ২৫ ফুটের প্রতিমা, রয়েছে পাখির বাসা দিয়ে তৈরি মণ্ডপ
  • ২১ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: কোথাও ২৫ ফুটের কালীপ্রতিমা, কোথাও হয়েছে শান্তিপুরের বামাকালী, আবার কোথাও সাবেকি সাজেই মণ্ডপ আলো করে আছেন মহাকালী। এমন সব প্রতিমা নিয়েই সোমবার জমজমাট হয়ে উঠল উলুবেড়িয়ার খলিশানী কালীতলা। তবে শুধু প্রতিমাই নয়, অভিনব মণ্ডপসজ্জাও ছিল আকর্ষণের কেন্দ্রে। এইসব নিয়ে সোমবার সকাল থেকেই দর্শনার্থীদের ভিড়ে জমজমাট ছিল খলিশানীর সহ বিভিন্ন এলাকা।

Advertisement

যেমন খলিশানী শিবশক্তি ক্লাব। তারা এবার ২৫ ফুটের কালীপ্রতিমা তৈরি করেছে। রামনগর শক্তিসঙ্ঘ অভিনব মণ্ডপসজ্জা করেছে। পাশাপাশি তাদের মণ্ডপে শান্তিপুরের বামাকালী প্রতিমা থাকছে। রামনগর মিতালি সঙ্ঘ গাছ, পাখির বাসা, বাবুইপাখির বাসা দিয়ে মণ্ডপ সাজিয়ে তুলেছে। রামনগর মহাকালী ফুটবল ক্লাব আবার তাদের মণ্ডপ সাজিয়েছে নানা ধরনের পুতুল দিয়ে। সাথী ফুটবল ক্লাবের আকর্ষণ আমাজনের জঙ্গলে এক আদিবাসী গ্রাম। রতিকান্ত পাঠাগার মণ্ডপে দেবীদুর্গার আটটি রূপের পেন্টিং রেখেছে। নজরুল ক্লাবের এবারের মূল আকর্ষণ চনন্দনগরের আলোকসজ্জা। বটতলা যুবকবৃন্দ কাগজের নকল টাকা, নকল পয়সা দিয়ে করেছে মণ্ডপসজ্জা।
অন্যদিকে, কালীপুজো উপলক্ষ্যে এদিক সকাল থেকেই ভক্তদের ভিড় উপচে পড়ে খলিশানী কালীবাড়িতে। উলুবড়িয়ার আনন্দময়ী কালীবাড়িতেও ভোর থেকে ভক্তদের ভিড় লক্ষ্য করা যায়। এদিন সেখানে বিশেষ ভোগের আয়োজন করা হয়।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ