Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

শিশুদের পুষ্টিতে নজর নেই কেন্দ্রের, বাজেট বৃদ্ধির আর্জি মন্ত্রী শশী পাঁজার

শিশুদের পুষ্টি ও বিকাশ নিয়ে কেন্দ্রের সরকার উদাসীন। বিধানসভায় তথ্য দিয়ে এমনটাই জানালেন রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী শশী পাঁজা। শুক্রবার বিধানসভার অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, ‘২০১৪-১৫ সালে কেন্দ্রীয় বাজেটে শিশুর পুষ্টি সংক্রান্ত খতে ৪.৫ শতাংশ অর্থ বরাদ্দ ধরা হয়েছিল।

শিশুদের পুষ্টিতে নজর নেই কেন্দ্রের, বাজেট বৃদ্ধির আর্জি  মন্ত্রী শশী পাঁজার
  • ২১ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শিশুদের পুষ্টি ও বিকাশ নিয়ে কেন্দ্রের সরকার উদাসীন। বিধানসভায় তথ্য দিয়ে এমনটাই জানালেন রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী শশী পাঁজা। শুক্রবার বিধানসভার অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, ‘২০১৪-১৫ সালে কেন্দ্রীয় বাজেটে শিশুর পুষ্টি সংক্রান্ত খতে ৪.৫ শতাংশ অর্থ বরাদ্দ ধরা হয়েছিল। ২০২৪-২৫ সালে কেন্দ্র তা কমিয়ে করেছে মাত্র ২.৩ শতাংশ। এই খাতের বাজেট বরাদ্দ বৃদ্ধির আবেদন করেছি আমরা।’ তিনি জানান, নারী ও শিশুদের সুরক্ষায় প্রশাসনিক কাঠামোয় গুরুত্বপূর্ণ বদল এনেছে রাজ্য। ২৩টি জেলায় ২৮ জন ‘প্রোটেকশন অফিসার’ নিয়োগ করা হয়েছে। তাঁদের দায়িত্বই হল গার্হস্থ্য হিংসা থেকে নারীদের সুরক্ষা প্রদান। কেন্দ্রের বঞ্চনার মধ্যেও রাজ্য সরকার শিশু পুষ্টির দিকে খেয়াল রেখে যে ধরনের খাবার সরবরাহ করছে, তার বিস্তারিত তথ্য এদিন বিধানসভায় তুলে ধরেন মন্ত্রী। রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক বিধানসভায় তথ্য দিয়ে জানান, রাজ্যে শিশু শ্রম প্রায় নির্মূল হয়েছে। 

Advertisement

এদিকে, সমুদ্রের তরঙ্গরাশির সাহায্যে রাজ্যে অচিরাচরিত শক্তি উৎপাদনের সম্ভাবনা রয়েছে বলে এদিন বিধানসভায় জানান সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী গোলাম রব্বানি। হাওড়ার আমতার তৃণমূল বিধায়ক সুকান্ত পাল প্রশ্ন করেন, সমুদ্রের তরঙ্গ ব্যবহার করে অচিরাচরিত শক্তি উৎপাদনের কোনও পরিকল্পনা আছে কি? উত্তরে মন্ত্রী জানান, ‘এমন সম্ভাবনা রয়েছে। সুনির্দিষ্ট কোনও প্রস্তাব এলে নিশ্চয়ই বিবেচনা করা হবে।’ সুকান্তবাবু আরও প্রশ্ন করেন, রাজ্যে অচিরাচরিত শক্তি হিসেবে সৌরশক্তির উৎপাদন কত? মন্ত্রী জানান, বছরে প্রায় ৪৮ মিলিয়ন ইউনিট সৌর বিদ্যুৎ উৎপাদিত হয়। 

Advertisement
সম্পর্কিত সংবাদ