Bartaman Logo
১৮ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

এলপিজি ওভেনে নকল আইএসআই ছাপ, অভিযান ক্রেতাসুরক্ষা মন্ত্রকের

ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (বিআইএস) আইন অনুযায়ী রান্নার গ্যাসের ওভেন বা চুল্লি বিক্রি করার ক্ষেত্রে আইএসআই ছাপ থাকা বাধ্যতামূলক। সাধারণ মানুষের নিরাপত্তার খাতিরেই এই মার্ক ছাড়া কোনও এলপিজি ওভেন তৈরি ও দেশীয় বাজারে বিক্রি করা যাবে না।

এলপিজি ওভেনে নকল আইএসআই  ছাপ, অভিযান ক্রেতাসুরক্ষা মন্ত্রকের
  • ১৬ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (বিআইএস) আইন অনুযায়ী রান্নার গ্যাসের ওভেন বা চুল্লি বিক্রি করার ক্ষেত্রে আইএসআই ছাপ থাকা বাধ্যতামূলক। সাধারণ মানুষের নিরাপত্তার খাতিরেই এই মার্ক ছাড়া কোনও এলপিজি ওভেন তৈরি ও দেশীয় বাজারে বিক্রি করা যাবে না। আইএসআই ছাপ দেওয়ার অনুমতি নিতে হয় কেন্দ্রীয় সরকারের ক্রেতাসুরক্ষা দপ্তরের আওতাভুক্ত বিআইএসের তরফে। কিন্তু সেসবের বালাই ছাড়াই নকল আইএসআই ছাপ লাগিয়ে ওভেন বিক্রি করছিল একটি সংস্থা। তাদের হাতেনাতে ধরলেন বিআইএস কর্তারা। আসানসোলের একটি দোকানে হানা দিয়ে ৬৬টি ওভেন বাজেয়াপ্ত করা হয়। কেন্দ্রীয় প্রতিষ্ঠানটির কর্তারা বলেন, স্থানীয় পুলিসের সাহায্যে হানা দিয়ে আমাদের টিম ওই ওভেনগুলি বাজেয়াপ্ত করেছে। আইএসআই মার্ক ব্যবহার করার জন্য ওই সংস্থাটি আমাদের থেকে কোনও লাইসেন্স নেয়নি। অর্থাৎ ক্রেতাকে ঠকানোর উদ্দেশ্যেই নকল ছাপ ব্যবহার করছে তারা। আমরা এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নিচ্ছি। কর্তাদের বক্তব্য, আইএসআই ছাপ থাকলেও তাকে সম্পূর্ণভাবে বিশ্বাস করার কোনও কারণ নেই ক্রেতাদের। সেই ছাপ আসল কি না, তা যাচাই করা জরুরি। বিআইএস কেয়ার অ্যাপের মাধ্যমে ক্রেতারা যাচাই করে নিতে পারেন, আইএসআই বা অন্যান্য মানক চিহ্নগুলি আসল কি না। তাহলেই তাঁদের ঠকে যাওয়ার ভয় থাকবে না।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ