Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

তমলুকের চংরাকালাগণ্ডা স্কুলের শতবর্ষ উদ্‌যাপন

তমলুকের চংরাকালাগণ্ডা স্কুলের শতবর্ষ উদ্‌যাপন
  • ৭ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, তমলুক: তমলুক ব্লকের চংরাকালাগণ্ডা প্রাইমারি স্কুলে সাড়ম্বরে শতবর্ষ অনুষ্ঠান উদ্‌যাপন হল। এই উপলক্ষ্যে ৪ ও ৫ এপ্রিল দু’দিন ধরে স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্যু‌ইজ, আবৃত্তি, অঙ্কন প্রতিযোগিতা, প্রাক্তনীদের পুনর্মিলন উৎসব প্রভৃতি হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি হাবিবুর রহমান, তমলুকের বিডিও ওয়াসিম রেজা, পঞ্চায়েত সমিতির সভানেত্রী ঝর্ণা বর্মন হাইত প্রমুখ। এছাড়াও তমলুক-ঘাটাল সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান গোপাল মাইতি, অবর বিদ্যালয় পরিদর্শক নীলাদ্রি দত্ত সহ বিশিষ্ট চিকিৎসক, অধ্যাপক এবং স্কুলের প্রাক্তীনরা উপস্থিত ছিলেন।তমলুক ব্লকের প্রথম সারির প্রাইমারি স্কুলের মধ্যে একটি হল চংরাকালাগণ্ডা প্রাইমারি স্কুল। প্রতি বছর এখানে পড়ুয়া সংখ্যা বাড়ছে। এই মুহূর্তে মোট ১০১ জন ছাত্রছাত্রী। পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা হয়। মোট শিক্ষক সংখ্যা পাঁচ। গত বছর স্কুলে পড়ুয়ার সংখ্যা ছিল ৯৩। তার আগের বছর আরও কম ছিল। প্রতি বছর পড়ুয়া সংখ্যা বাড়ছে। পঠন পাঠনের মান ভালো হওয়ায় স্কুলের প্রতি অভিভাবকদের আস্থা বাড়ছে। স্কুলে কম্পিউটার রয়েছে। সেখানে খুদে পড়ুয়াদের কম্পিউটার চালানোয় সড়গড় করা হয়।শতবর্ষ উদ্‌যাপন উপলক্ষ্যে ৪এপ্রিল সকালে ছাত্রছাত্রীদের নিয়ে প্রভাতফেরি ঩হয়। বেলা ১১টায় আনুষ্ঠানিক উদ্বোধন হয়। স্থানীয় শ্রীরামপুর-২ পঞ্চায়েতের অধীন ১২টি প্রাইমারি স্কুল থেকে দু’জন করে পড়ুয়া ক্যুইজ, আবৃত্তি ও অঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়। এছাড়াও চংরাকালাগণ্ডা প্রাইমারি স্কুলের পড়ুয়ারা ওইসব প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এছাড়াও জিমন্যাস্টিক শো, বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে নৃত্যানুষ্ঠান এবং গীতি আলেখ্য পরিবেশন করা হয়। উদ্বোধনের দিন সন্ধ্যায় ম্যাজিক শো হয়।

Advertisement

৫ তারিখ সকাল ৮টায় বসে আঁকো প্রতিযোগিতা হয়। সকাল ১০টায় স্কুলের প্রাক্তনীদের পুনর্মিলন অনুষ্ঠান হয়েছে। ওই অনুষ্ঠানে অতিথি হিসেবে বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ অক্ষয়শঙ্কর করগুপ্ত, অধ্যাপক গোবিন্দপ্রসাদ বর্মন, শিক্ষক অরিজিৎ দাসঅধিকারী প্রমুখ যোগ দেন। বিকেলে ফুড ফেস্টিভাল আয়োজিত হয়। সন্ধ্যায় স্কুলের ছাত্রছাত্রীরা নৃত্য পরিবেশন করে। তারপর কলকাতা থেকে আসা ব্যান্ডের বিচিত্রানুষ্ঠান সকলের নজর কাড়ে। প্রধান শিক্ষক প্রশান্ত নায়েক ও সহ শিক্ষক দিলীপকুমার সাহু বলেন, স্কুলে পড়াশোনা এবং সহ পাঠ্যক্রমিক কাজকর্মে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। এরফলে দিন দিন স্কুলে পড়ুয়া সংখ্যা বাড়ছে। স্কুলের অনেক প্রাক্তনী এখন নানা জায়গায় সুপ্রতিষ্ঠিত। শতবর্ষের আলোয় চংরাকালাগণ্ডা প্রাথমিক বিদ্যালয় আগামী দিনেও এলাকার শিশুদের মধ্যে জ্ঞানের আলো ছড়াবে বলে আমরা আশাবাদী।

Advertisement
সম্পর্কিত সংবাদ